Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
16 June 2026

যাদবপুরে নিহত ছাত্রের মা বাবার সঙ্গে নবান্নে দেখা করলেন মুখ্যমন্ত্রী, আশ্বাস দিলেন পরিবারের পাশে থাকার 

যাদবপুরে নিহত ছাত্রের মা বাবার সঙ্গে নবান্নে দেখা করলেন মুখ্যমন্ত্রী, আশ্বাস দিলেন পরিবারের পাশে থাকার 

সোমবার যাদবপুরের নিহত ছাত্রের মা বাবার সঙ্গে নবান্নে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নবান্ন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী নিজেই পড়ুয়ার মা বাবার সঙ্গে দেখা করার ইচ্ছে প্রকাশ করেছিলেন। জানা গিয়েছে, মৃত পড়ুয়ার মা’কে রাজ্যের পক্ষ থেকে চাকরি দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে এদিন পড়ুয়ার ছোট ভাইয়ের সঙ্গেও ফোনে কথা বলেন তিনি। তার পড়াশোনার সমস্ত খরচ রাজ্য সরকার বহন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন: ফের ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু শহরে, নতুন করে আক্রান্ত ৯৬৫ জন

নবান্ন সূত্রে আরও খবর, নিহত ছাত্রের স্মৃতির উদ্দেশ্যে বগুলা গ্রামীণ হাসপাতালের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। ছাত্রের পরিবারকে এদিন এ’কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গে দোষীদের যাতে উপযুক্ত শাস্তি হয় সে ব্যাপারটিও রাজ্য সরকার দেখছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal