Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
25 July 2026

গুরুতর অসুস্থ পরিচালক তরুণ মজুমদার, SSKM-এ গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী 

গুরুতর অসুস্থ পরিচালক তরুণ মজুমদার, SSKM-এ গিয়ে তাঁর স্বাস্থ্যের খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী 

গুরুতর অসুস্থ হয়ে এসএসকেএম-এ ভর্তি রয়েছেন বর্ষীয়ান পরিচালক তরুণ মজুমদার। বৃহস্পতিবার হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী। এদিন নবান্নে যাওয়ার পথে এসএসকেএম-এ যান মমতা ব্যানার্জি। তরুণ মজুমদারের চিকিৎসার দায়িত্বে থাকা ডাক্তারদের সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতালে বেশ কিছুক্ষণ কাটিয়ে নবান্নে চলে যান তিনি। 

আরও পড়ুন: বিজেপি মিথ্যে মামলা করছে! কর্মীদের পাশে দাঁড়াতে নন্দীগ্রাম-কেশপুরে লিগ্যাল ডেস্ক খুলছে তৃণমূল 

কয়েকদিন আগেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন পরিচালক। মূলত বার্ধক্য জনিত অসুস্থতা ও কিডনির সমস্যা রয়েছে তাঁর। হাসপাতাল সূত্রে খবর, কিংবদন্তি পরিচালকের শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল থাকলেও একটা আচ্ছন্ন ভাব রয়েছে তাঁর। বুধবার তাঁর অক্সিজেন নল খোলার পরিকল্পনা ছিল চিকিৎসকদের। কিন্তু পরে তা না খোলার সিদ্ধান্ত নেয় মেডিক্যাল বোর্ড। এখন আরও কদিন তাঁকে অক্সিজেন সাপোর্টে রাখা হবে বলে খবর। স্বাভাবিক খাওয়া দাওয়া করছেন না বলেও চিকিৎসকরা জানিয়েছেন। তাঁকে রাইস টিউব দিয়ে খাওয়ার খাওয়ানো হচ্ছে। রক্তচাপ নিয়ন্ত্রণে থাকলেও, পরিচালকের বয়েস চিকিৎসকদের চিন্তায় রেখেছে। 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal