শুক্রবার দ্বিতীয় মমতা সরকারের শেষ বাজেট পেশ। আর এই বাজেটেই ঘটতে চলেছে এক নজিরবিহীন ঘটনা। করোনা আবহে অর্থমন্ত্রী অমিত মিত্রের বাড়ি থেকে বেরনো বারণ। সূত্রের খবর, শুক্রবার বাজেট পেশ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।
আরও পড়ুন: স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সূচনায় মুখ্যমন্ত্রী, জেনে নিন খুঁটিনাটি, হচ্ছে জোড়া ক্যান্সার হাসপাতাল
আর মাত্র কয়েক মাস পরই বাংলায় ভোট। তাই এবার পুর্ণাঙ্গ বাজেটের বদলে পেশ হবে ভোট অন অ্যাকাউন্ট। কিন্তু অর্থমন্ত্রীর বদলে অন্য কোনও মন্ত্রী বাজেট পেশ না করে কেন খোদ মুখ্যমন্ত্রী বাজেট বক্তৃতা পড়বেন? রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে ভোটের মুখে ভোট অন অ্যাকাউন্টে মুখ্যমন্ত্রী বড়সড় কোনও ঘোষণা করতে পারেন। তাই তিনি নিজেই বাজেট পেশ করবেন বলে জানা যাচ্ছে।




