Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 July 2026

ট্রেনের ভাড়া কমানোর আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর; নিজের প্রকল্পের কথাও মনে করালেন তৃণমূল নেত্রী 

ট্রেনের ভাড়া কমানোর আর্জি জানিয়ে রেলমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর; নিজের প্রকল্পের কথাও মনে করালেন তৃণমূল নেত্রী 

বৃহস্পতিবার পুরী বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী। আর এদিই ট্রেনের টিকিটের মূল্য কমানো নিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজিমগঞ্জ-কাটোয়া শাখায় ট্রেন ভাড়া কমানোর আর্জি জানিয়ে চিঠি লিখেছেন তিনি। সেই সঙ্গে তিনি যখন রেলমন্ত্রী ছিলেন, তখন ‘ইজ্জত’ নামে একটি প্রকল্পের ঘোষণ করেছিলেন। এদিন চিঠিতে সে কথাও উল্লেখ করেছেন। 

মুখ্যমন্ত্রী তাঁর চিঠিতে জানিয়েছেন, করোনা অতিমারির সময় কাটোয়া-আজিমগঞ্জ শাখায় ট্রেন ভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ৩০ টাকা করা হয়েছিল। অতিমারি কেটে গেলেও একই ভাড়া রয়েছে। কমানো হয়নি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন , এই ভাড়া কমানোর বিষয়ে ওই রুটের যাত্রী সংগঠন তাঁর দৃষ্টি আকর্ষণ করেছিল। রেলমন্ত্রীকে মুখ্যমন্ত্রী লিখেছেন, মুর্শিদাবাদ এবং সংলগ্ন এলাকায় অনেক গরিব মানুষ থাকেন। অধিকাংশই বিপিএল তালিকাভুক্ত। পেশায় দিনমজুর। তাই বেশি ভাড়া দিয়ে রোজ তাঁদের পক্ষে বাড়ি থেকে কর্মক্ষেত্রে যাওয়া সম্ভব নয়। 

দ্বিতীয় মনমোহন সিংহ সরকারের আমলে রেলমন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি। ওই সময়, ২০০৯-১০ সালে রেল বাজেটে ৬৩ নম্বর অনুচ্ছেদ উদ্ধৃত করেছেন। সেই সময় ২৫ টাকায় মান্থলি টিকিটের কথা ঘোষণা করেছিলেন তিনি। ১০০ কিমি পর্যন্ত ট্রেন সফরে ২৫ টাকায় মান্থলি টিকিট কাটা যেত। প্রকল্পটির নাম দিয়েছিলেন ‘ইজ্জত’। এদিনের চিঠিতে রেলমন্ত্রীকে সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিম। 

আরও পড়ুন: মালবাজারে পৌঁছে হড়পা বানে নিহতদের বাড়িতে গেলেন মুখ্যমন্ত্রী 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal