Take a fresh look at your lifestyle.

ছাত্র ভর্তি নিয়ে অভিযোগের জের, আশুতোষ কলেজে মুখ্যমন্ত্রী। কী বললেন, দেখুন ভিডিও।

0
সোমবার বেলা ১১ টা নাগাদ হঠাৎই আশুতোষ কলেজে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভর্তির ক্ষেত্রে তৃণমূল ছাত্র পরিষদের বিরুদ্ধে টাকা নেওয়ার একাধিক অভিযোগ উঠছে। গ্রেফতারও হয়েছেন একাধিক ছাত্রনেতা। সোমবার আশুতোষ কলেজের অধ্যক্ষকে মুখ্যমন্ত্রী জানান মেধাই ভর্তির একমাত্র মাপকাঠি। কালীঘাটের বাড়িতে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য মাত্র কয়েকদিন আগেই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের বর্ধিত কোর কমিটির বৈঠকে হুঁশিয়ারি দেন দলের নাম করে টাকা তুললে কাউকে রেওয়াত করা হবে না।

Leave A Reply

Your email address will not be published.