Gold ₹143,800/10g
Silver ₹240.63/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

হাতে শাঁখা-পলা, অথচ মাথায় সিঁথিতে নেই সিঁদুর! সুপারস্টার অভিনেত্রী নুসরত জাহানের ‘শো অফ’ দেখে তিতিবিরক্ত নেটিজেনরা

হাতে শাঁখা-পলা, অথচ মাথায় সিঁথিতে নেই সিঁদুর! সুপারস্টার অভিনেত্রী নুসরত জাহানের ‘শো অফ’ দেখে তিতিবিরক্ত নেটিজেনরা

এই মুহূর্তে টলিউড অভিনেত্রী নুসরত জাহান তার ব্যক্তিগত জীবনের কারণে নেটিজেনদের আলোচনার বিষয়বস্তু হয়ে রয়েছেন। তাই তিনি সোশ্যাল মিডিয়ায় কোন পোস্ট করলেই তা খুঁটিয়ে দেখতে হাজির হয়ে যান নেট দুনিয়ার বাসিন্দাদের একটি বড় অংশ। পাশাপাশি হামেশাই তাকে সোশ্যাল মিডিয়ায় সমালোচনা এবং কটাক্ষের সম্মুখীন হতে হয় তার ব্যক্তিগত জীবনের জন্য। এবার তেমনই কিছু ফটো পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় ব্যক্তিগত আক্রমণের শিকার হতে হল অভিনেত্রীকে।

প্রসঙ্গত এদিন অভিনেত্রী কিছু ফটো শেয়ার করেছিলেন যেখানে তার মাথায় সিঁদুর না থাকলেও হাতের শাঁখা এবং পলা দেখা গিয়েছিল। বলাই বাহুল্য নেটিজেনদের একাংশ মোটেও পছন্দ করেননি তার এই ফটো। তারা মনে করছেন অভিনেত্রী এভাবেই ‘শো অফ’ করার চেষ্টা করছেন।

তবে এর আগে একাধিকবার নুসরতকে মাথায় সিঁদুর পরে প্রকাশ্যে দেখা গিয়েছিল। যদিও অভিনেত্রী কোনদিন স্বীকার করেনি টলিউড অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তার বিয়ের কথা, তবে তার সিঁদুর পরা দেখে নেটিজেনরা আন্দাজ করেছিলেন অভিনেতা যশ দাশগুপ্তের সঙ্গে তার বিবাহ বন্ধনের কথা।

আরও পড়ুন: ‘প্রেম সবাই করে, তবে মুখে কিছু বলে না!’, মঞ্চে মন্তব্য অভিজ্ঞ অভিনেত্রী নুসরত জাহানের, সঞ্চালিকা হিসেবে পথচলা শুরু নুসরতের

বলাই বাহুল্য এদিন নুসরতের পোস্ট করা ফটোয় আরো একবার তার হাতে শাঁখা এবং পলা দেখে নেটিজেনদের একটি বড় অংশ মনে করছেন মুখে না বললেও হতো এভাবেই যশের সঙ্গে নিজের বিয়ের কথা প্রকাশ করার চেষ্টা করছেন নুসরত জাহান।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment