Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

‘প্রেম সবাই করে, তবে মুখে কিছু বলে না!’, মঞ্চে মন্তব্য অভিজ্ঞ অভিনেত্রী নুসরত জাহানের, সঞ্চালিকা হিসেবে পথচলা শুরু নুসরতের

‘প্রেম সবাই করে, তবে মুখে কিছু বলে না!’, মঞ্চে মন্তব্য অভিজ্ঞ অভিনেত্রী নুসরত জাহানের, সঞ্চালিকা হিসেবে পথচলা শুরু নুসরতের

চলতি বছরের শুরু থেকে নুসরাত জাহানের ব্যক্তিগত জীবন নিয়ে কম কাটাছেঁড়া হয়নি। তার বিবাহ বিচ্ছেদ, নতুন করে প্রেমে পড়া, ঈশানের মা হওয়া, যশ দাশগুপ্তের সঙ্গে নিজের সম্পর্ককে স্বীকৃতি দেওয়া সবটা নিয়েই ভীষণভাবে চর্চিত হয়েছেন অভিনেত্রী। তবে খুব শীঘ্রই নুসরাত জাহানকে এক নতুন ভূমিকায় দেখা যাবে।

টলি ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম তিনি। বলাই বাহুল্য বর্তমানে নুসরাত মিডিয়ায় সবথেকে চর্চিত নায়িকা। তার জীবনের যেকোনো ঘটনাই এখন মিডিয়াতে চর্চার বিষয। বর্তমান পরিস্থিতিতে অভিনেত্রী বাড়ি থেকে বেরলেই তা খবর হয়ে যায়।

অভিনেত্রী হওয়ার পাশাপাশি আরো এক নতুন রূপে মানুষের জন্য আসছেন তিনি। আগামী ১৫ ই নভেম্বর থেকে ১০৪.৮ এফএমে ‘ইশক উইথ নুসরত, ভালবাসায় বোল্ড’ অনুষ্ঠানটি হোস্ট করবেন অভিনেত্রী। সম্প্রতি সেই অনুষ্ঠানের প্রমোশনে যাওয়ার পরই একের পর এক প্রশ্ন তার দিকে ধেয়ে আসতে থাকে। এমনকি তার চরিত্র সম্পর্কে প্রশ্ন তুলেছেন অনেকে। তবে সেইসমস্ত বিষয়কে তিনি পাত্তা কোন দিনই দেননা, এদিনও দেননি। এরপর তিনি বলেন, আগে তিনি ভাবতেন যে প্রেম নিয়ে সমস্যা বোধয় শুধু তার একার। কিন্তু এটা তার ভুল ধারণা ছিল। কারণ প্রেম সকলেই করতে চান, কিন্তু প্রকাশ করেন না এমনটাই মত অভিনেত্রীর।

আরও পড়ুন: ‘ভেতরের আসল হিরোটাকে বার করে আনতেই এই কঠিন লড়াই, তুমি সুপারস্টার হবেই’, আরিয়ানের হয়ে সরব হৃত্বিক, কঠিন সময়ে শাহরুখপুত্রের মনে সাহস যোগাতেই সোশ্যাল মিডিয়ায় খোলা চিঠি ঋত্বিকের

‘ইশক উইথ নুসরত, ভালোবাসায় বোল্ড’ আগামী ১৫ই নভেম্বর থেকে ১০৪.৮ এফএমের ইউটিউব চ্যানেলে দেখা যাবে। যেখানে লাভগুরুর ভূমিকায় থাকবেন অভিনেত্রী। এই শো-তে প্রেমে পড়া থেকে প্রেমের বিচ্ছেদ সবকিছু নিয়েই চলবে আলোচনা। এই শোয়ের হাত ধরি নতুন জার্নি শুরু অভিনেত্রীর। তাকে এই শো-তে লাভ গুরুর ভূমিকায় দেখার জন্য অপেক্ষায় রয়েছেন তার অনুরাগীরা।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment