Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

মুখ্যমন্ত্রীর শপথবাক্য পাঠ নিয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাত, রাজ্যের আবেদন মানলেন না রাজ্যপাল

মুখ্যমন্ত্রীর শপথবাক্য পাঠ নিয়ে রাজ্য-রাজ্যপালের সংঘাত, রাজ্যের আবেদন মানলেন না রাজ্যপাল

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কোথায় শপথবাক্য পাঠ করবেন, তাই নিয়ে শুরু হয়েছে তরজা। ভবানীপুরে জেতার পর বিধায়ক হয়েছেন মমতা ব্যানার্জি। রাজ্যের ইচ্ছা মমতা ব্যানার্জি বিধায়ক হিসেবে শপথ নিক বিধানসভায়।

এই মর্মে একটি চিঠি পাঠানো হয় রাজভবনে। যেখানে জানানো হয়, আগামী বৃহস্পতিবার অর্থাৎ পুজোর আগেই বিধানসভায় বিধায়ক মমতা ব্যানার্জি সহ জঙ্গিপুর এবং সামশেরগঞ্জের বিধায়করা শপথবাক্য পাঠ করবে। কিন্তু রাজ্যপালের সেই ইচ্ছায় সায় নেই। তিনি জানিয়েছেন, নিয়ম মেনে বিধানসভার স্পিকারের শপথবাক্য পাঠ করানোর অধিকার নেই। রাজ্যপাল জগদীপ ধনখড় একটি টুইট করে তিনি রাজ্যকে জানিয়েছেন, বিধানসভা স্পিকারের শপথবাক্য পাঠ করানোর অধিকার নেই। রীতি অনুযায়ী রাজ্যপাল এই শপথবাক্য পাঠ করান।

টুইটে তিনি লেখেন, সংবিধানের ১৮৮ ধারা অনুযায়ী শপথগ্রহণ নিয়ে রাজ্যপাল এত দিন যে অধিকার স্পিকারকে দেওয়া হয়েছিল, তা ফিরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: WB Election 2021: দিনহাটায় তৃণমূল প্রার্থী উদয়ন গুহর গাড়িতে হামলা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal