Gold ₹145,150/10g
Silver ₹242.95/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
10 July 2026

তৃণমূলের লোক দিয়েই জ্যোতিপ্রিয়র উপর হামলা করাব: সায়ন্তন বসু, বিজেপি অসভ্য, বর্বরের দল, পাল্টা জ্যোতিপ্রিয়

বিজেপি নেতার বিতর্কিত মন্তব্য

তৃণমূলের লোক দিয়েই জ্যোতিপ্রিয়র উপর হামলা করাব: সায়ন্তন বসু, বিজেপি অসভ্য, বর্বরের দল, পাল্টা জ্যোতিপ্রিয়

তৃণমূলের লোককে দিয়েই জ্যোতিপ্রিয় মল্লিকের ওপর হামলা করাতে পারি, ফের বিস্ফোরক মন্তব্য বিজেপি নেতা সায়ন্তন বসুর। চ্যালেঞ্জ গ্রহণ করলাম, সময় ও জায়গা বলুন, নিজেই হাজির হয়ে যাব, পাল্টা প্রতিক্রিয়া জ্যোতিপ্রিয় মল্লিকের।
রবিবার বারাকপুরের ভাটপাড়া-শ্যামনগরে পার্টিঅফিস দখল ঘিরে তৃণমূল-বিজেপির সংঘর্ষের প্রেক্ষিতে তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করেন রাজ্য বিজেপির সম্পাদক সায়ন্তন বসু। বলেন, তৃণমূলের গুণ্ডামির কারণেই একের পর এক সংঘর্ষ ঘটনা ঘটছে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছিলেন রবিবারের ঘটনার দায় বিজেপির। সোমবার জ্যোতিপ্রিয় মল্লিককে নিশানা করে সায়ন্তন বসু বলেন, তৃণমূলের লোককে দিয়েই জ্যোতিপ্রিয় মল্লিকের উপর হামলা করাব। বিজেপির নেতার চ্যালেঞ্জ গ্রহণ করে জ্যোতিপ্রিয় বলেন, জায়গা ও সময় বললে তিনি নিজেই সেখানে গিয়ে উপস্থিত হবেন। তেমন হলে বিজেপির রাজ্য অফিস মুরলিধর সেন লেনে হাজির হবেন, ক্ষমতা থাকলে তাঁকে আক্রমণ করে দেখাক বিজেপি, পাল্টা হুঁশিয়ারি রাজ্যের মন্ত্রী এবং উত্তর ২৪ পরগনার তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিকের। তাঁর কটাক্ষ, পরিবার নিয়ে সুস্থ থাকুন বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসু। আহত বিজেপি সাংসদ অর্জুন সিংহেরও তিনি দ্রুত আরোগ্য কামনা করেছেন। সায়ন্তন বসুর মন্তব্যের প্রেক্ষিতে বিজেপিকে অসভ্য, বর্বরের দল বলেও কটাক্ষ করেন তৃণমূল নেতা জ্যোতিপ্রিয় মল্লিক।

আরও পড়ুন: উচ্চমাধ্যমিকে প্রশ্নফাঁস রুখতে কড়া ব্যবস্থার পথে সংসদ

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal