Silver ₹74.52/g Kolkata 32°C 8 June 2026
Entertainment

‘গাঁটছড়া’ ধারাবাহিককে নকল করে সমুদ্র সৈকতে শুটিং করতে গেল ‘ধূলোকণা’ ধারাবাহিক, সামনে এলো ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও

‘গাঁটছড়া’ ধারাবাহিককে নকল করে সমুদ্র সৈকতে শুটিং করতে গেল ‘ধূলোকণা’ ধারাবাহিক, সামনে এলো ধারাবাহিকের নতুন প্রোমো ভিডিও

বর্তমান সময়ে বাংলা ধারাবাহিক গুলির চাহিদা তুঙ্গে। প্রতিটি ঘরে ঘরেই এখন ধারাবাহিক গুলি দেখেন বাড়ির সদস্যরা। বিকেল হলে মা কাকিমাদের প্রতিটি চ্যানেলের ধারাবাহিকগুলি দেখা চাই চাই। আর এই জনপ্রিয় ধারাবাহিক গুলোর মধ্যে অন্যতম একটি হল স্টার জলসার ‘ধূলোকণা’। শুরুর সময় থেকেই এই ধারাবাহিক দর্শকের মনে আলাদা রকম জায়গা তৈরি করে নিয়েছে। যদিও মাঝে উত্থান পতন লেগেই থাকে যে কোন ধারাবাহিকের। ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা যাচ্ছে জনপ্রিয় অভিনেত্রী মানালি দে এবং অভিনেতা ইন্দ্রাশীষ রায়কে। এই দুই অভিনেতা-অভিনেত্রীর জুটি দর্শকমহলে বেশ জনপ্রিয়তা পেয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই দর্শকের মন জয় করে নিতে পেরেছে তারা।

দর্শকদের আকৃষ্ট করতে নানান সময় নানান রকম টুইস্ট নিয়ে আনা হয়েছে ধারাবাহিকে। এবারেও তার অন্যথা হলো না। সম্প্রতি চ্যানেলের তরফ থেকে প্রকাশ করা হয়েছে এই ধারাবাহিকের নতুন প্রমো ভিডিও। ভিডিওতে দেখা যাচ্ছে লালন এবং ফুলঝুরি হানিমুনে গিয়েছে, সঙ্গে রয়েছে পরিবারের প্রত্যেকে। আর সেখানেও পৌঁছে গিয়েছে চড়ুই তার মা। চড়ুইয়ের মা নিজের মেয়ের এই গোমরা মুখ কিছুতেই দেখতে পারছে না। ফুলঝুরি এবং লালনের উপরে সে ভীষণ ক্ষেপে রয়েছে। কারণ ফুলঝুরির জন্যই চড়ুইয়ের মুখের হাসি হারিয়ে গিয়েছে। তাই ফুলঝুরির ক্ষতি করার জন্য উঠে পরে লেগেছে সে। আর এরপরই দেখা যায় হঠাৎ লালন ফুলঝুরি সমুদ্রে ঢেউয়ের সঙ্গে খেলতে খেলতে ভেবে ভেসে যায় লালন।

আর এই প্রমো ভিডিও দেখার পর থেকেই অনেক নেটিজেনরাই দাবি করেছে স্টার জলসার আরেক জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া কে নকল করছে ধূলোকণা। এখনো পর্যন্ত গাঁটছড়া ধারাবাহিকে তিন জোড়া হানিমুনের পর্ব দেখানো হচ্ছে সমুদ্র সৈকতে। এবার জনপ্রিয়তা পাওয়ার জন্য ধুলোকণাও ওই একই পথ অবলম্বন করল। তাই দর্শকরা অনেকেই দাবি করেছে যে গাঁটছড়া কে নকল করছে এই ধারাবাহিক। জনপ্রিয়তা পাওয়ার জন্য অবশেষে অন্য ধারাবাহিককে নকল করতে হচ্ছে তাদের।

এবারে দেখার অপেক্ষাগুলো ধুলোকণা ধারাবাহিকে আগামী দিনে কি হতে চলেছে। লালন কি চিরজীবনের মতো ফুলঝুরির থেকে আলাদা হয়ে যাবে নাকি আবার নতুন কোন টুইস্ট আসতে চলেছে গল্পে। আবারো টিআরপি তালিকা শীর্ষস্থান গ্রহণ করার ফন্দি আসে এই ধারাবাহিক।

নিজস্ব প্রতিনিধি

বিধানসভা নির্বাচনের সময় ফলতা বিধানসভার ভোট স্থগিত করে দিয়েছিল নির্বাচন কমিশন। ২১ মে ফলতায় নির্বাচন হয়। রবিবার ছিল গণনা। ১ লক্ষ ভোটের বেশি ব্যবধানে জয়ী হয় বিজেপি। দ্বিতীয় স্থানে সিপিএম। চতুর্থ হয়েছে তৃণমূল।