Gold ₹144,950/10g
Silver ₹242.62/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
10 July 2026

বন্ধুর সঙ্গে বচসা! আত্মঘাতী হলেন ‘প্রথমা কাদম্বিনী’র কস্টিউম ডিরেক্টর পূজা গায়েন

বন্ধুর সঙ্গে বচসা! আত্মঘাতী হলেন ‘প্রথমা কাদম্বিনী’র কস্টিউম ডিরেক্টর পূজা গায়েন

বন্ধুর সঙ্গে বচসা, তাঁর জেরেই আত্মঘাতী টলিউডের কস্টিউম ডিরেক্টর পূজা গায়েনের। সোমবার রাত ২ টোর পূজার ঝুলন্ত দেহ নেতাজী নগরের ভাড়া বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ। মৃতের বয়স ২৬।

পূর্ব বর্ধমানের দেবীপুর গ্রামের মেয়ে পূজা। গ্রামের বাড়িতে রয়েছেন তাঁর বাবা ও মা। স্টুডিও পাড়ায় বেশ কয়েক বছর ধরেই কাজ করেছেন তিনি। স্টার জলসার ধারাবাহিক ‘প্রথমা কাদম্বিনী’ তেও শিল্পীদের কস্টিউম ডিরেক্টরের দায়িত্বে ছিলেন।

পুলিশ সূত্রে খবর, সোমবার বিকেলে পূজা তাঁর এর বন্ধু জিনা সরকারকে ফোন করে তাঁর নেতাজী নগরের বাড়িতে ডাকেন। জিনা ছাড়াও পূজার সঙ্গে তাঁর আর এক বন্ধু টুম্পা রায়ও সেখানে ছিলেন। তিনজনে মিলে গল্প-গুজব করন মধ্য রাত পর্যন্ত। এর পর আচমকা পূজা ও টুম্পার মধ্যে ঝামেলা শুরু হয়।অশান্তি গড়াতেই বিরক্ত হয়ে পূজা ঘুমের ওষুধ খেয়ে নিজের ঘরে শুয়ে পড়েন। মিনিট পাঁচেক পর পূজার সাড়া না পেয়ে পূজার ঘরের দরজা ভাঙতেই নজরে আসে পূজার ঝুলন্ত দেহ।

আরও পড়ুন: মাত্র ১৯ বছর বয়সেই ১০ লক্ষ টাকার গাড়ি কিনে সকলকে চমকে দিলেন ‘মিঠাই’ এর পিঙ্কিজি! সবুজ রঙের গাড়ি কিনে ট্রোল হলেন অভিনেত্রী অনন্যা গুহ, ‘গন্ধরাজ গাড়ি’ বলে দাবিদের নেটিজেনদের একাংশের

পুলিশের ধারণা, পূজার মৃত্যু হয়েছে পৌনে ১২ টা নাগাদ। এবং থানায় খবর দেওয়া হয়েছে রাত ২ টোর সময়। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment