সদ্য নতুন গাড়ি কিনেছেন অভিনেত্রী অনন্যা গুহ। যাকে আমরা বর্তমানে মিঠাই ধারাবাহিকে পিঙ্কির চরিত্রে অভিনয় করতে দেখতে পাই। এছাড়াও জি বাংলার লক্ষী কাকিমা সুপারস্টার ধারাবাহিকেও অভিনয় করছেন অভিনেত্রী। নতুন গাড়ি কেনার পর সেই বার্তা সকলের সঙ্গে ভাগ করে নিলেন তিনি সোশ্যাল মিডিয়ায়। তবে অভিনেত্রীর এই খুশির দিনেও যেন ট্রোল করতে ছাড়েনা নেটিজেনগণ। অভিনেত্রীর গাড়ির সবুজ রং দেখে গন্ধরাজ গাড়ির নাম দিয়ে দিল এক নেটিজেন। আসলে বর্তমানে সবুজ রঙের কোন কিছু দেখলেই সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা সেটার আগে জুড়ে দিচ্ছে গন্ধরাজ শব্দটি।
ফোর্ড ফিগো কিনেছেন অভিনেত্রী অনন্যা গুহ। জানেন এই গাড়ি কিনতে অভিনেত্রীর কত টাকা খরচ হল? বর্তমানে ফোর্ড ফিগো গাড়ির মূল্য রয়েছে ৬ থেকে ১০ লক্ষ টাকা। কয়েকদিন আগেই নতুন গাড়ি কেনার পর গাড়ির সামনে দাঁড়িয়ে অফ শোল্ডার টপ এবং হট প্যান্ট পরে ছবি তুলেছিলেন অভিনেত্রী। এরপর কয়েকদিন বাদে নতুন গাড়ি পুজো দিতে গিয়েছেন অভিনেত্রী। সেই ভিডিও পোস্ট করেছেন তিনি। ভিডিওতে অনন্যা কে হলুদ রঙের কুর্তি এবং জিন্স পরে দেখা গিয়েছে। সঙ্গে রয়েছেন অভিনেত্রীর বাবাও।
আরও পড়ুন: Welcome to the Jungle: একপর্দায় সব শো, মাল্টিপ্লেক্সে ৩ শো, বড় রিলিজের ছক নির্মাতাদের
খুব কম বয়সেই দর্শকদের মনে জায়গা দখল করে নিয়েছেন অনন্যা। শুরুটা হয়েছিল জি বাংলার কৃষ্ণকলি ধারাবাহিকের মুন্নি চরিত্রে অভিনয় করা দিয়ে। প্রথম চরিত্রে অভিনয় করেই। দর্শকদের নজর কেড়েছিলেন তিনি নেগেটিভ চরিত্রে বেশ ভালো জনপ্রিয়তা অর্জন করেছিলেন অনন্যা। এরপরই তাকে দেখা যায় মিঠাই ধারাবাহিকের পিংকিজির চরিত্রে। পাশাপাশি লক্ষ্মী কাকিমার সুপারস্টার ধারাবাহিকে লক্ষ্মী কাকিমার মেয়ে রিয়ার চরিত্রে।
View this post on Instagram




