Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 34°C
16 June 2026

বুস্টার ডোজ নিয়েও দ্বিতীয় বার কোভিড সংক্রমিত গৌতম দেব, ভর্তি মাটিগাড়ার নার্সিংহোমে

বুস্টার ডোজ নিয়েও দ্বিতীয় বার কোভিড সংক্রমিত গৌতম দেব, ভর্তি মাটিগাড়ার নার্সিংহোমে
goutam dev

দেশজুড়ে শুরু হয়েছে করোনার বুস্টার ডোজ। আর বুস্টার ডোজ নিয়েও কোভিড সংক্রমিত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। নার্সিংহোমে ভর্তি আছেন তিনি।

তাঁকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে। ১০ জানুয়ারি শিলিগুড়ির মাতৃসদন থেকে বুস্টার ডোজ নিয়েছিলেন গৌতম দেব। ফেসবুকে তিনি কোভিড সংক্রমনের কথা জানান।

তিনি একটি পোস্টে লেখেন, আমি করোনায় সংক্রমিত। যাঁরা আমার সংস্পর্শে এসেছিলেন তাঁরা কোভিড পরীক্ষা করিয়ে নিন। গতবছরও করোনায় সংক্রমিত হয়েছিলেন গৌতম দেব। বেশ কয়েকদিন নার্সিংহোমে ভর্তি ছিলেন।

আরও পড়ুন: প্রকাশিত হল তৃণমূলের প্রার্থী তালিকা, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়

উল্লেখ্য, শিলিগুড়ির ৩৩ নম্বর ওয়ার্ড থেকে এবার পুরসভা ভোটে প্রার্থী হয়েছেন গৌতম দেব।

১০ জানুয়ারি থেকে দেশে প্রথম সারির করোনা যোদ্ধা এবং ষাটোর্ধ্ব বিশেষ করে যাঁদের কো-মর্বিডিটি রয়েছে তাঁদের দেওয়া হচ্ছে করোনার বুস্টার ডোজ। সোমবার সামান্য কমেছে দেশের দৈনিক করোনা সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৩৮৫ জন এবং মৃত্যু হয়েছে ৩৩ জনের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal