Gold ₹143,400/10g
Silver ₹239.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
28 June 2026

Covid Vaccine: কলকাতায় শুরু ট্রায়াল, প্রথম টিকা নিলেন ফিরহাদ হাকিম

কলকাতা পুরসভার মেয়র হিসেবে রাস্তায় নেমে কাজ করেছেন করোনা মোকাবিলায়

Covid Vaccine: কলকাতায় শুরু ট্রায়াল, প্রথম টিকা নিলেন ফিরহাদ হাকিম

কলকাতায় কোভিড ভ্যাকসিনের ট্রায়াল শুরু হল বুধবার। তাতে প্রথম ব্যক্তি হিসেবে ট্রায়ালে টিকা নিলেন রাজ্যের মন্ত্রী এবং কলকাতা পুরসভার মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম। করোনার বিরুদ্ধে লড়াইয়ে প্রথম সারিতে থাকতে চান বলে আগেই ফিরহাদ ওরফে ববি হাকিম জানিয়েছিলেন, তিনি ট্রায়ালে অংশ নিতে চান। আবেদনও করেছিলেন টিকা নিতে চেয়ে। সেই অনুযায়ী বুধবার প্রথম ব্যক্তি হিসেবে ট্রায়ালে টিকা নিলেন তিনি।

পরে ফিরহাদ জানান, মার্চের মাঝামাঝি থেকেই করোনার বিরুদ্ধে প্রশাসনিকভাবে লড়াই শুরু করেছিলেন তিনি। কলকাতা পুরসভার মেয়র হিসেবে রাস্তায় নেমে কাজ করেছেন করোনা মোকাবিলায়। এবার টিকার ট্রায়াল শুরুর খবর পেয়ে আগেই ইচ্ছেপ্রকাশ করেছিলেন, টিকা নেওয়ার জন্য।

আরও পড়ুন: ঘূর্ণিঝড় আছড়ে পড়ার সম্ভাবনা দেখা দিলেই বাজবে সাইরেন, সিদ্ধান্ত রাজ্য সরকারের

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal