Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
15 July 2026

আসানসোলে পার্থ, বালিগঞ্জে সাইরা শাহ হালিম; উপনির্বাচনে প্রার্থী ঘোষণা  সিপিএমের 

আসানসোলে পার্থ, বালিগঞ্জে সাইরা শাহ হালিম; উপনির্বাচনে প্রার্থী ঘোষণা  সিপিএমের 

বুধবার আসানসোল এবং বালিগঞ্জে উপনির্বাচনে প্রার্থী ঘোষণা করল সিপিএম। আসানসোল কেন্দ্রে থেকে ভোটে লড়ছেন পার্থ মুখার্জি। ভারতের ছাত্র ফেডারেশনের প্রাক্তন রাজ্য সম্পাদক এবং বর্তমানে আসানসোল জেলা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য পার্থ। 

এদিকে বালিগঞ্জ কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী করেছে সাইরা শাহ হালিমকে। পেশায় তথ্য প্রযুক্তি কর্মী সাইরা বিভিন্ন সামাজিক কাজের সঙ্গেও জড়িত থাকেন। প্রসঙ্গত উপনির্বাচন ঘোষণার দিনই দুই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। বালিগঞ্জ থেকে তৃণমূলের প্রতীকে লড়বেন বাবুল সুপ্রিয় এবং আসানসোল থেকে লড়ছেন অভিনেতা তথা আরেক প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শত্রুঘ্ন সিনহা। 

এদিকে এখনও এই দুই কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করেনি বিজেপি। জানা গিয়েছে, বৃহস্পতিবারই এই দুই কেন্দ্রের জন্য প্রার্থীর নাম জানাতে পারে রাজ্য বিজেপি। গেরুয়া শিবির সূত্রে খবর, আসানসোলের জন্য বিধায়ক অগ্নিমিত্রা পাল এবং জিতেন্দ্র তিওয়ারির নাম নিয়ে জল্পনা রয়েছে। এদিকে বালিগঞ্জে প্রার্থী করা হতে পারে রাজ্য বিজেপির যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ-কে।  

আরও পড়ুন: প্রোফেসর ওয়েড থেকে মমতার গান্ধীবাদী প্রতিবাদ, নারদ শুনানিতে কী কী হল?

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal