Gold ₹143,450/10g
Silver ₹240.12/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
30 June 2026

বিমান বসুকে পাশে নিয়ে নন্দীগ্রামে শেষ বেলার প্রচারে মীনাক্ষীর লাল ঝড়

বিমান বসুকে পাশে নিয়ে নন্দীগ্রামে শেষ বেলার প্রচারে মীনাক্ষীর লাল ঝড়

বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোট প্রচারের শেষ দিন। শেষ মুহূর্তের প্রচারে নন্দীগ্রামে ঝড় তুলেছেন মমতা ব্যানার্জি, শুভেন্দু অধিকারী। পিছিয়ে নেই সিপিএমও। মমতা-শুভেন্দুর মতোই সকাল থেকেই পথে নেমে পড়েছেন সিপিএম প্রার্থী মিনাক্ষী মুখার্জি।
minakshiনন্দীগ্রাম বাসস্ট্যান্ড থেকে সোনাচূড়া, মহেশপুর হয়ে গোকুলনগর পর্যন্ত নির্বাচনী পদযাত্রা করে বামেরা। সেখানে মানুষের সংখ্যা ছিল চোখে পড়ার মতো।
inline এদিন নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে মিনাক্ষী মুখার্জির সমর্থনে পদযাত্রায় উপস্থিত ছিলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
Bimanবিমান বসু ছাড়াও পদযাত্রায় উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুরে বামেদের পর্যবেক্ষক রবিন দেব, ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ও কামারহাটি কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র ও সংযুক্ত মোর্চার অন্যান্য নেতারা।

আরও পড়ুন: ২৪ মে উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, ট্যুইটে জানালেন শিক্ষামন্ত্রী

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal