Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
8 July 2026

‘মিগজাউম’ প্রভাব; কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস 

‘মিগজাউম’ প্রভাব; কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস 

ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।  তিন দিন ধরে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

জানা গিয়েছে, মঙ্গলবার ঘূর্ণিঝড়টি উপকূলে আছড়ে পড়বে। যার প্রভাবে ঐদিন থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হয়ে যাবে। যদিও হালকা থেকে মাঝারি পরিমাণই বৃষ্টি হবে। মঙ্গলবার বৃষ্টি হতে পারে, উপকূলঘেঁষা দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বুধবার থেকে দক্ষিণের বাকি জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভিজবে কলকাতাও। বুধ, বৃহস্পতি এবং শুক্রবার উপকূলবর্তী জেলাগুলো ছাড়াও বৃষ্টি হতে পারে, হাওড়া, হুগলি, বাঁকুড়া, উত্তর ২৪ পরগনা, পূর্ব বর্ধমান এবং নদিয়ায়। বৃষ্টির জেরে দক্ষিণবঙ্গের তাপমাত্রাও কয়েক ডিগ্রি বাড়তে পারে। যার জেরে বাধা পাবে শীত। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল, ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা পাঁচ ডিগ্রি বেশি। তবে আবহাওয়াবিদদের মতে, ঘূর্ণিঝড়ের প্রভাব কাটলে জাঁকিয়ে শীত পড়বে দক্ষিণবঙ্গে। 

উল্লেখ্য, ঘূর্ণিঝড়ের প্রভাবে ইতিমধ্যেই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশের বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সোমবারই ভারী বৃষ্টির সম্ভবনা রয়েছে একাধিক রাজ্যে।  

আরও পড়ুন: রাজ্যে করোনায় মৃত ১৮, কোভিড পজিটিভ, কিন্তু অন্য রোগে মৃত্যু আরও ৩৯ জনের! জানালেন মুখ্যসচিব

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal