Gold ₹143,350/10g
Silver ₹239.92/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
22 June 2026

টুপির আড়ালে লাস্যময়ী সানি, গ্রীষ্মকে স্বাগত জানাতে এসে গেল ডাব্বু রত্নানির নতুন ক্যালেন্ডার

টুপির আড়ালে লাস্যময়ী সানি, গ্রীষ্মকে স্বাগত জানাতে এসে গেল ডাব্বু রত্নানির নতুন ক্যালেন্ডার

খ্যাতনামা ফটোগ্রাফার ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্যুট মানেই তাবড় তাবড় তারকাদের বিভিন্ন ফ্রেম। এবারও তার অন্যথা হল না। অভিষেক বচ্চন, বিদ্যা বালান, আলিয়া ভাট, ভিকি কৌশল, তারা সুতারিয়ার মতো বলি তারকাদের দেখা গেল ফটোশুটে। কিন্তু ২০২১ এ ডাব্বুর ক্যালেন্ডারে বিশেষ চমক সানি লিওনি। শনিবার তারই এক ঝলকে মুগ্ধ নেটাগরিকরা।

মুম্বইয়ের জুহুর কাছে একটি হোটেলে ফোটোশ্যুট হয়েছে বলে জানা যাচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে, একটি স্তম্ভে হেলান দিয়ে দাঁড়িয়ে আছেন সানি। পরনে কাপড়ের লেশমাত্র নেই। পায়ে স্টিলেটো, শুধু বড় আকারের টুপি দিয়েই শরীর ঢেকে লেন্সবন্দি হয়েছেন সানি লিওন। ছবির নীচে ক্যাপশনে লেখা, ‘গ্রীষ্ম এসে গিয়েছে’।

 

আরও পড়ুন: পর্দায় একে অপরের চরম শত্রু! তবে ‘রিনি’ মিশমী দাসকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে ভুললেন না ‘উর্মি’ অন্বেষা! দুজনের বন্ধুত্বে মুগ্ধ নেটিজেনরা, শুভেচ্ছায় ভাসলেন ‘উর্মি’ অন্বেষা

ছবির কমেন্ট বক্সে সানির অনুরাগী ছাড়াও নেটিজেদের মুগ্ধতা প্রকাশ পেল। একের পর এক কমেন্টে উঠে এসেছে ভালবাসার চিহ্ন। স্বয়ং ফটোগ্রাফার নিজের তোলা ছবির নীচে সানিকে ভালবাসা ও অভিনন্দন জানিয়েছেন।

২০১৯ থেক ২০২১ পর পর তিনবার ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্যুটে সামিল ভিকি কৌশল। যে কারণে তিনি ভীষণই খুশি বলে জানিয়েছেন ভিকি। শনিবার ডাব্বুর তোলা ছবি নিজের দেওয়ালে পোস্ট করে জানান, আমরা হ্যাটট্রিক করলাম।

 

ফটোগ্রাফার ডাব্বুর তোলা ছবিতে হট লুকে ধরা পড়লেন বিদ্যা বালান। পরনে হাই স্লিট প্রিন্টেড ড্রেস, জঙ্গলের মধ্যে গাছে হেলান দিয়ে লেন্সবন্দি হলেন অভিনেত্রী বিদ্যা বালান। ডাব্বু রত্নানির ফটোশ্যুটের ছবি পোস্ট করে বিদ্যা লিখেছেন, ‘জঙ্গলে কোনও ওয়াইফাই নেই, তবে আপনি আরও ভাল সংযোগ অনুভব করবেন।’

 

 

View this post on Instagram

 

A post shared by Vidya Balan (@balanvidya)

অন্যদিকে, পরনে কালো স্যুট, ডাব্বু রত্নানির ক্যালেন্ডার শ্যুটে সাদাকালো ছবিতে ধরা দিলেন অভিষেক বচ্চনও।

 

 

View this post on Instagram

 

A post shared by Abhishek Bachchan (@bachchan)

গত বছরও ডাব্বু রত্নানির তোলা সানির একটি তাক লাগিয়ে দিয়েছিল অনুরাগীদের। সে বার শরীর ঢাকার জন্য ছিল বিশাল আকারের বই। কালো রঙের বইয়ের পিছনে ‘লাস্যময়ী’ সানি লিওনি।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment