Gold ₹144,800/10g
Silver ₹242.35/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
12 June 2026

পাড়ার ধুনুচি নাচ ছাড়া দশমী অসম্পূর্ণ! পুজোতে ধুনুচি হাতে জমিয়ে নাচলেন পর্দার রাণীমা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, অন্য রূপে ধরা দিলেন ‘রাণীমা’ দিতিপ্রিয়া

পাড়ার ধুনুচি নাচ ছাড়া দশমী অসম্পূর্ণ! পুজোতে ধুনুচি হাতে জমিয়ে নাচলেন পর্দার রাণীমা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিও, অন্য রূপে ধরা দিলেন ‘রাণীমা’ দিতিপ্রিয়া

এবছর নিজের পাড়ার পুজোতেই সময় কাটালেন টলিউড অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। জি বাংলার পর্দায় রাণী রাসমণি ধারাবাহিকে রাণীমার চরিত্রে অভিনয় করে দর্শক মহলে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছেন দিতিপ্রিয়া। ধারাবাহিকে রাণীমার তিরোধান ঘটার পর থেকেই একের পর এক কাজের অফার পাচ্ছেন দিতিপ্রিয়া। সম্প্রতি দুর্গা দশমীতে পাড়ার পুজোতে দিতিপ্রিয়ার ধুনুচি নাচের ভিডিও ভাইরাল হয়েছে গোটা সোশ্যাল মিডিয়ায়।

সম্প্রতি দিতিপ্রিয়া রায় নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিজের ধুনুচি নাচের ভিডিও শেয়ার করেছেন। যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়। এই ভিডিওতে দিতিপ্রিয়াকে গোলাপি রঙের ছোট টপ ও নীল রঙের লং স্কার্টে দেখা গিয়েছে। এই ভিডিওতে মা দুর্গার সামনে ধুনুচি হাতে আরো দুই মহিলার সাথে নাচতে দেখা গিয়েছে। নিজের পাড়ার পুজোতেই দুর্গা দশমী কাটিয়েছেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।

এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে মোনালি ঠাকুরের কন্ঠে ‘বলো বলো দুগ্গা এলো’ গানটি ব্যবহার করেছেন অভিনেত্রী। পরে এই রিল ভিডিওটি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করেছেন অভিনেত্রী। এই ভিডিওটি পছন্দ করেছেন তার অগণিত অনুরাগীরাও।

আরও পড়ুন: ‘দাদাগিরি’র মঞ্চে এবার গায়ক অনুপম রায়ের সাথে পাল্লা দিয়ে গান গেয়ে সকলকে চমকে দিলেন সৌরভ গাঙ্গুলী! এই প্রথমবার “দাদাগিরি”-র মঞ্চে হবে “অন্তাক্ষরী”

রাণী রাসমণি ধারাবাহিকে অভিনয় শেষ করার পর থেকেই একের পর এক ওয়েব সিরিজ এবং সিনেমায় কাজের সুযোগ পাচ্ছেন দিতিপ্রিয়া রায়। ইতিমধ্যেই দুটি ওয়েব সিরিজে একসাথে অভিনয় করছেন অভিনেত্রী। তার মধ্যে একটি ওয়েব সিরিজ স্বাধীনতার পূর্বের প্রেক্ষাপটের উপর নির্ভর করে তৈরি হচ্ছে। এই ওয়েব সিরিজে তার বিপরীতে রয়েছেন ঋত্বিক চক্রবর্তী। এছাড়াও তার অভিনীত ‘অভিযাত্রিক’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় রয়েছে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মেয়ের চরিত্রে ‘আয় খুকু আয়’ সিনেমাতে অভিনয় করতে চলেছেন ছোটপর্দার অভিনেত্রী দিতিপ্রিয়া রায়। এই মুহূর্তে অভিনেত্রী জনপ্রিয়তা চূড়ান্ত শিখরে বসে রয়েছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment