Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

কম্পিউটার চালাতে জানেন না ‘সর্বজয়া’র দেবশ্রী রায়! অফিসে এসে পরিবারের ও অফিসের লোকজনদের হেনস্থার মুখে পরতে হল তাকে, রইলো ভিডিও

কম্পিউটার চালাতে জানেন না ‘সর্বজয়া’র দেবশ্রী রায়! অফিসে এসে পরিবারের ও অফিসের লোকজনদের হেনস্থার মুখে পরতে হল তাকে, রইলো ভিডিও

বাংলা বিনোদন জগতের মূল মন্ত্র হলো ধারাবাহিক। সন্ধ্যে হলেই মা ঠাকুরমারা নিজেদের সমস্ত দিনের ক্লান্তি দূর করতে তাদের প্রিয় ধারাবাহিক গুলি দেখতে বসে যান। এই প্রিয় ধারাবাহিকগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হলো জি বাংলা ধারাবাহিক ‘সর্বজয়া’। এই ধারাবাহিকে একজন সাধারন গৃহিণীর গল্প তুলে ধরা হয়েছে। সাধারণভাবেই দৃশ্য আমরা সকলের ঘরে ঘরেই দেখতে পাই মায়েরা সংসার, স্বামী, সন্তান ইত্যাদি খেয়াল রাখতে রাখতে নিজেদের চাহিদা, নিজেদের স্বপ্ন ইত্যাদির কথা ভুলেই যান। সেই গল্পই তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকের মাধ্যমে।

এই ধারাবাহিকের মাধ্যমে আমরা আবার অভিনেত্রী দেবশ্রী রায় ফিরে পেয়েছি। টলিউডের জনপ্রিয় নায়িকাদের মধ্যে অন্যতম হলেন দেবশ্রী রায়, তবে দীর্ঘ বেশ কয়েক বছর ধরে তিনি টেলিভিশনের পর্দায় সামনে আসেনি। মাঝে রাজনৈতিক ময়দানে নেমে ছিলেন তবে বর্তমানে সেখান থেকে সরে এসে আবারও টেলিভিশন জগতে পা রেখেছেন এই ধারাবাহিকের মাধ্যমে। আর এই ধারাবাহিক বর্তমানে টিআরপি তালিকার প্রথম সারিতেই রয়েছেন প্রথম ১০ এর মধ্যে স্থান করে নিয়েছে মাত্র কয়েকদিনের মধ্যেই।

এ ধারাবাহিকের মাধ্যমে ফিরে এসে দর্শকদের ভালবাসা আবার নতুন করে ফিরে পেয়েছে দেবশ্রী রায়। ধারাবাহিকে প্রতিদিনই জমজমাট পর্ব দেখানো হয়, বর্তমানে চলছে এই ধারাবাহিকে জমজমাট পর্ব চলছে। ধারাবাহিকে সর্বজয়া র স্বামী অর্থাৎ সঞ্জয় চৌধুরী মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাসপাতালে। সর্বজয়া একজন সাধারন গৃহিণী, বড়লোক বাড়ির বউ হলেও তিনি খুব সাধারণভাবে নিজের জীবন যাপন করেন। তুলনামূলক কম শিক্ষিত হওয়া পরিবারের লোকজন তাকে নিয়ে হাসাহাসি, মজা করেন। পরিবারের বেশির ভাগ লোকই তাকে সহ্য করতে পারেনা। যার ফলে বারবার অপমানের সম্মুখীন হতে হয়। সর্বজয়া কে এতদিন পর্যন্ত তার স্বামী তার পাশে সবসময় থেকেছেন সর্বজয়ার অপমানের প্রতিবাদ করেছেন তিনি তবে বর্তমানে সঞ্জয় চৌধুরী মৃত্যুর সঙ্গে লড়াই করছেন তাই একাই নিজের অপমানের যোগ্য জবাব দিতে হচ্ছে।

আরও পড়ুন: ‘তোমাকে ছাড়া বাঁচব না’, কপিল শর্মা শো তে এসে কপিলকে সকলের সামনে জড়িয়ে ধরলেন দীপিকা, টেলিভিশনে নিজের মনের কথা জানালেন দীপিকাকে, কপিলের সঙ্গে জুটি বাঁধবেন দীপিকা

সম্প্রতি জি বাংলার অফিশিয়াল পেজ থেকে এই ধারাবাহিকের একটি পর্বে অংশ শেয়ার করা হয়েছে এই ভিডিওটিতে দেখা যাচ্ছে সঞ্জয় চৌধুরীর অনুপস্থিতিতে তার অফিসের কাজের দায়িত্ব নিয়েছেন সর্বজয়া। তবে সেখানে কম্পিউটার অপারেটর কাজ রয়েছে যা একেবারেই জানেনা। তা নিয়ে হাসি ঠাট্টা করছে তার পরিবারের লোকজন, আর এই ভিডিও দেখে নেটিজেনদের একাংশ যেমন কটাক্ষ করেছে আবার অনেকেই সর্বজয়ার হয়ে কথা বলেছেন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment