Gold ₹144,750/10g
Silver ₹242.27/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
7 July 2026

রঞ্জার ষড়যন্ত্রের শিকার পিলু, নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে সে, ‘পিলু’ ধারাবাহিকে নতুন চমক, ভাইরাল ভিডিও

রঞ্জার ষড়যন্ত্রের শিকার পিলু, নিজেকে নির্দোষ প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছে সে, ‘পিলু’ ধারাবাহিকে নতুন চমক, ভাইরাল ভিডিও

বর্তমানে বিনোদন জগতের অন্যতম অংশ হয়ে উঠেছে ধারাবাহিক গুলি। প্রতিদিন সন্ধ্যে হলেই বাড়ির মা, কাকিমার ড্রইংরুমে বসে পড়ে তাদের পছন্দের ধারাবাহিক গুলি দেখার জন্য। বিকেল পাঁচটায় দিদি নাম্বার ওয়ান দিয়ে শুরু হয় এই যাত্রা, চলে রাত সাড়ে দশটা অব্দি। আর এই জনপ্রিয় ধারাবাহিক গুলোর মধ্যে অন্যতম একটি হলো পিলু। সম্প্রতি কয়েক মাস আগে শুরু হয়েছে এই ধারাবাহিক। আর ধারাবাহিক শুরুর দিন থেকেই দর্শকের মনে বিশেষ জায়গা করে নিয়েছে পিলুর পুরো পরিবার।

ধারাবাহিক শুরুর সময় থেকে গানকেই প্রাধান্য দেয়া হয়েছে এই ধারাবাহিকে। শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা ঘিরেই গল্প এগোচ্ছে ধারাবাহিকের। ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্র ভূমিকায় অভিনয় করছেন নবাগত অভিনেত্রী মেঘা দাঁ। এর আগে মেঘাকে আমরা জি বাংলা ডান্স বাংলা ডান্সের রিয়েলিটি শো এর প্রতিযোগী হিসেবে দেখেছে এবং মেঘার বিপরীতে অভিনয় করছেন টেলিভিশনের ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ গৌরব রায়চৌধুরী। ধারাবাহিক যত এগোচ্ছে ততদিনে দিনে আকর্ষণীয় হয়ে উঠছে।

ইতিমধ্যেই ধারাবাহিকে দেখানো হয়েছে নানান ঘটনা চক্রের মাধ্যমে নাটকীয় ভাবে পিলু সঙ্গে বিয়ে হয়েছে তার ওস্তাদজীর অর্থাৎ আহিরের। কিন্তু আহিরের বিয়ে ঠিক হয়েছিল তার গুরুজীর মেয়ে রঞ্জন সঙ্গে। কিন্তু পিলু সঙ্গে সোনাঝুরির গ্রামে গিয়ে টুসু পর্ব এ আহিরের সঙ্গে মালাবদল হয় এবং সেখানকার স্থানীয় বাসিন্দাদের কথা অনুযায়ী মালাবদল এই বিয়ে সম্পন্ন হয় একজন নারী পুরুষের। তাই তারাও পিলুর অধিকারের জন্য লড়াই করে এবং মিডিয়ার সামনে গুরুজীর সম্মান বাঁচানোর জন্যই আহীর বাধ্য হয়ে পিলু কে বিয়ে করে। কিন্তু রঞ্জা এবং আহিরের বিয়ের দিন পিলুর গ্রামের লোকেরা পিলুর হয়ে যে প্রতিবাদ করতে এসেছিল সেই কথা পিলু ঘুণাক্ষরেও জানত না। কিন্তু এই কথা বিশ্বাস করছে না কেউ, তাকে সবাই ভুল বুঝে অবিশ্বাস করছেন ওস্তাদজী ভুল বুঝে অপমান করেছেন বারবার।

আরও পড়ুন: ‘উ আনটাভা, উ উ আনটাভা’, গানে চিরঞ্জিতের সঙ্গে উদ্দাম নাচ ঋতুপর্ণার, সাপুড়ে সাজলেন জিৎ, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

কিন্তু নতুন প্রমো ভিডিওতে দেখানো হয় যে সবটাই রঞ্জার চক্রান্ত। পিলু কে একেবারে সহ্য করতে পারে না সে। পিলু এবং আহিরের বিয়েটা সে কিছুতেই মেনে নিতে পারছে না। আহিরকে নিজের কাছে পেতে মরিয়া হয়ে উঠেছে। পিলুর নানা রকম ক্ষতি করতে চাইছে সে। আর অন্যদিকে পিলুও হেরে যাওয়ার মেয়ে নয়। সেও নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়বে তাই বাড়ির প্রত্যেকের থেকে সে দুদিন সময় চেয়ে নিয়েছেন নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। এবারে আগামী দিনে দেখার অপেক্ষা ধারাবাহিকে কি হতে চলেছে পিলু কি শেষ পর্যন্ত পারবে নিজেকে নির্দোষ প্রমাণ করে সকলকে ভুল প্রমাণ করতে? নাকি আবারও রঞ্জার চক্রান্তের শিকার হবে সে!

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment