Gold ₹145,350/10g
Silver ₹243.24/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
15 July 2026

অবশেষে সাতপাকে বাঁধা পড়ল দীপা এবং সূর্য, জমে উঠেছে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’, বিয়ে করেই ছবি প্রকাশ্যে আনলেন দিব্যজ্যোতি

অবশেষে সাতপাকে বাঁধা পড়ল দীপা এবং সূর্য, জমে উঠেছে স্টার জলসার ধারাবাহিক ‘অনুরাগের ছোঁয়া’, বিয়ে করেই ছবি প্রকাশ্যে আনলেন দিব্যজ্যোতি

ধারাবাহিক হল বর্তমানে প্রত্যেকের দৈনন্দিন জীবনের অংশ সন্ধ্যে হলেই মা কাকিমারা তাদের পছন্দের ধারাবাহিক গুলি দেখতে বসে যান। দিনে দিনে এই ধারাবাহিকের চাহিদা বাড়ছে আর বর্তমান সময় তো আবার প্রতিযোগিতা হয় কোন ধারাবাহিক কোন ধারাবাহিকে ছাপিয়ে যাবে। কে টিআরপি তালিকাতে সেরার সেরা হয়ে উঠবে। তাই প্রতিযোগিতার খাতিরেই প্রতিদিন ধারাবাহিকগুলোতে নিত্য নতুন টুইস্ট যোগ করা হয়। যা দেখে দর্শকেরাও আগ্রহী হয়ে পড়ে ধারাবাহিক গুলি প্রতি। তাই সন্ধ্যে থেকেই দর্শকেরা বসে পড়েন টিভির সামনে।

আর দর্শকদের এই পছন্দের ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম একটি হলো স্টার জলসার ‘অনুরাগের ছোঁয়া’। সম্প্রতি কয়েক মাস হল এই ধারাবাহিক শুরু হয়েছে স্টার জলসার পর্দায় এবং খুব অল্প ক’দিনের মধ্যেই ধারাবাহিকে নতুন গল্পের জন্য এটি দর্শকের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। ধারাবাহিকের ভিন্ন ধরনের গল্প আরও আকর্ষণীয় করে তুলেছে। ধারাবাহিকে দুটি কেন্দ্রীয় চরিত্র সূর্য এবং দীপার জীবন কাহিনী ঘিরে তৈরি হয়েছে এই ধারাবাহিক। দর্শকেরা পর্দার এপার থেকে বহুদিন ধরে অপেক্ষা করেছিল কবে সূর্য এবং দীপার চার হাত এক হবে দেখার জন্য। অবশেষে সেই শুভ দিন চলে এসেছে। ধারাবাহিকে ইতিমধ্যেই দেখানো হয়েছে দীপা এবং সূর্য র বিয়ে।

আরও পড়ুন: টুপির আড়ালে লাস্যময়ী সানি, গ্রীষ্মকে স্বাগত জানাতে এসে গেল ডাব্বু রত্নানির নতুন ক্যালেন্ডার

প্রত্যেক দর্শকই এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন। কারণ অন্যান্য ধারাবাহিক গুলির থেকে এই ধারাবাহিক একদমই আলাদা। শুরুতেই দেখানো হয় একজন শ্যামবর্ণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে দীপা এবং সূর্য হলো বড়লোক বাড়ির ডাক্তার ছেলে। কিন্তু আমি কোনো হিংসায় ঝগড়া মারপিট হিসাব নেই, সেই শ্যাম বর্ণ দীপার মধ্যেই নিজের প্রথম ভালোবাসা দেখতে পায় সূর্য। একদম আলাদা ধরনের একটি গল্প হবার জন্য এই ধারাবাহিক দর্শকের নজর কেড়েছে খুব সহজেই। ইতিমধ্যে সূর্য এবং দিপার বিয়ের পর্ব স্টার জলসায় সম্প্রচারিত হয়েছে। সেখানে দেখা গিয়েছে সুষ্ঠুভাবে দুজনেই মন্দিরে গিয়ে গুটিকয়েক’ লোক এবং পরিবারের লোক নিয়ে বিয়ে সম্পন্ন করেছে। কিন্তু সেই বিয়েতে উপস্থিত ছিল না সূর্যের বাড়ির কোনো লোক।

এবারে আসতে চলেছে সেই কঠিন মুহূর্ত। যেখানে দীপা কে নিয়ে সূর্য নিজের মায়ের সামনে হাজির হবে। সূর্য মা কালো রং একেবারেই পছন্দ করে না তার ধারণা কালো গায়ের রঙের মেয়েরা চরিত্রহীন হয়। তার পছন্দ সেরা সুন্দরী মেয়েকে। যে তার ছেলের বউ হবে তাই দীপাকে তিনি একেবারেই পছন্দ করেনা। এবারে শুধু দেখার অপেক্ষা আগামী পর্বে কি হতে চলেছে সূর্যর মাকে কি নিজের পুত্রবধূ হিসেবে মেনে নেবে দীপাকে নাকি হতে চলেছে ভয়ঙ্কর কোন পরিণতি।

আরও পড়ুন: দত্তক নিলেন আস্ত একটা গ্রাম , অভিনেতা প্রকাশ রাজের কর্মকাণ্ডে খুশী আমজনতা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment