এসআইআর নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরে সোমবার সারাদিন সরগরম দিল্লি।
সোমবার বিকেলে এসআইআর নিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার আগে সকালেই দিল্লির রাজপথে নেমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। হুংকার মমতার। এসআইআর আতঙ্কে পশ্চিমবঙ্গে মৃত ব্যক্তিদের কয়েকজনের পরিবারের সদস্যদের নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে। তারা রয়েছেন বঙ্গ ভবনে। এদিন সকাল থেকেই তাদের হেনস্থার অভিযোগ ওঠে দিল্লি পুলিশের বিরুদ্ধে। এদিন সকালে হঠাৎই বঙ্গ ভবন চত্বর ঘিরে ফেলে দিল্লি পুলিশের বিশাল বাহিনী। খবর পেয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পৌঁছে যান মুখ্যমন্ত্রী।
দিল্লি পুলিশের বিরুদ্ধে বাংলার মানুষকে হেনস্থার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন: ফেব্রুয়ারি মাসেই প্রথম সপ্তাহেই ত্রিপুরা সফরে যাচ্ছেন মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি
এরপর বিকেলে তাদের কয়েকজনকে নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী। কিন্তু নির্বাচন কমিশনার তাঁদের অপমান করেছেন বলে অভিযোগ করে বৈঠক থেকে বেরিয়ে যান তিনি। অভিযোগ করেন, নির্বাচন কমিশন বিজেপির কথায় চলছে। অকারণে বাংলার মানুষকে হেনস্থা করা হচ্ছে।




