Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
16 June 2026

দুই সুপারস্টার এর ছেলে হয়েও পুজোতে কী সুন্দর করে দুর্গা পুজোয় খাবার পরিবেশন করছে ছেলে যুগ, ভিডিও শেয়ার করলেন প্রাউড মাম্মা কাজল, ভাইরাল ভিডিও

দুই সুপারস্টার এর ছেলে হয়েও পুজোতে কী সুন্দর করে দুর্গা পুজোয় খাবার পরিবেশন করছে ছেলে যুগ, ভিডিও শেয়ার করলেন প্রাউড মাম্মা কাজল, ভাইরাল ভিডিও

মুম্বইতে থাকা মুখোপাধ্যায় পরিবার প্রতি বছরই ধুমধাম করে পালন করে দুর্গা পুজো উৎসব। কাজল থেকে তনিশা মুখোপাধ্যায়, অয়নরা তো আসেনই, ঠাকুর দেখতে আসেন অনেক সুপারস্টার বলিউড তারকাই। আসেন রানিও সপরিবারের প্রতি বছর। পুজোর কাজে হাত লাগান কাজল-রানি দুজনেই। রবিবার সপ্তমীর দিন ইনস্টাগ্রামে ভোগ পরিবেশনের একটা ভিডিয়ো শেয়ার করলেন কাজল। যাতে ভাগ নিয়েছেন তাঁর ছেলে যুগ।

একদম বাঙালি দের মতো লাল পাড়ের সোনালি রঙের একটা শাড়ি পরেছেন কাজল। গায়ে আঁচল দেওয়া। যুগ পরেছে লাল রঙেরই একটা পঞ্জাবি। ভোগের পাত্র হাতে ধরে রেখেছেন কাজল। আর খাবার পরিবেশন করছে ছোট্ট যুগ। কাজল ইনস্টাগ্রামে এই ভিডিয়োটি শেয়ার করে লিখলেন, ‘আমি খুব গর্ব বোধ করছি আমার ছেলে যুগকে খাবার পরিবেশন করেছে দুর্গা পুজোতে তাই… এভাবেই বজায় থাক ঐতিহ্য।’ ছবিতে কমেন্ট করে ভালোবাসা জানিয়েছেন মাসি তনিশা।

১৯৯৯ এ গাঁটছড়া বেঁধেছিলেন কাজল আর অজয় দেবগন। ২০০৩ এ তাদের কন্যা নায়েশার জন্ম হয়। আর ছেলে যুগ এর জন্ম হয় ২০১০ সালে। এখন এই খুদের বয়স ১২ বছর। নাইসাকে কাজলের সঙ্গে দেখা না গেলেও, প্রতিবারই যুগ আসে মণ্ডপে।

আরও পড়ুন: বয়সকে পাত্তা না দিয়েই নতুন অভিনেত্রীদের টক্কর দিচ্ছেন অভিনেত্রী রত্না ঘোষাল! সেকাল হোক বা একাল নিজের অভিনয় দক্ষতা দিয়ে টেলিভিশন জগৎ মাতিয়ে রেখেছেন অভিনেত্রী রত্না ঘোষাল

ছেলেকে চলতি বছরের সেপ্টেম্বর মাসে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে সুপারস্টার অজয় লিখেছিলেন, ‘জীবনের সেরা পর্যায়টি হল তোমার সঙ্গে ‘বড় হওয়া’। দিনের বেশিরভাগ কাজই আমরা বাবা-ছেলে মিলে করি। শো দেখা থেকে শুরু করে একসঙ্গে শরীরচর্চা, আড্ডা মারা, হাঁটতে যাওয়া সব। শুভ জন্মদিন যুগ।’ আর কাজল লিখেছিলেন, ‘জীবনের বিশেষ বিশেষ মুহূর্তে অনেক অনেক ছবি তোলাটা খুবই দরকার। কারণ তোমাকে ওগুলো জন্মদিনে শুভেচ্ছা জানাতে ব্যবহার করতেই হবে। আমার হৃদয়ের হাসিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। শুভ জন্মদিন তোমাকে।’

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment