Gold ₹143,800/10g
Silver ₹240.66/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 30°C
24 June 2026

চরম শত্রুতা করলেও উর্মির চেষ্টাতেই বাঁচল রিনির প্রাণ, বউয়ের কাছাকাছি এল সাত্যকি, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

চরম শত্রুতা করলেও উর্মির চেষ্টাতেই বাঁচল রিনির প্রাণ, বউয়ের কাছাকাছি এল সাত্যকি, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

জি বাংলার পর্দায় রাত ১০’টায় সম্প্রচারিত হয় ‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকটি। এটি জি বাংলার অন্যতম জনপ্রিয় একটি ধারাবাহিক। মাঝের দিকে এই ধারাবাহিকের টিআরপি একেবারে তলানিতে ঠেকেছিল, তবে এখন আবারও টিআরপির দৌড়ে ১ থেকে ১০’এর মধ্যে চলে এসেছে ‘এই পথ যদি না শেষ হয়’। এই মুহূর্তে ধারাবাহিকে উর্মির চেষ্টাতেই প্রাণ বেঁচেছে রিনির। সকলকে চমকে দিয়ে সাত্যকিকে দাদার চোখে দেখতে শুরু করেছে রিনি। খটকায় দর্শকরা।

ধারাবাহিক অনুযায়ী টুকাইদাকে ভালোবাসে রিনি। আর তার জন্যই বারবার হিংসায় উর্মির সাথে রেষারেষিতে জড়িয়ে পড়ে সে। কিন্তু সম্প্রতি রেষারেষি চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়ায় সাত্যকি উর্মিকে রেখে আসে তার বাড়িতে। এমনকি তাকে এও বলে, যতদিন না সে নিজের ভুল বুঝতে পারবে ততদিন সে যেন বাড়িতে না ফেরে। এরপরে সাত্যকির মা উর্মির কাছে গিয়ে তাকে বুঝিয়ে বলে এবং তাকে বাড়িতে ফিরিয়ে আনে। এরমধ্যেই সে জানতে পারে মাত্র ৭ বছর বয়সে তার মতোই রিনিও হারিয়েছে তার মাকে। উল্লেখ্য উর্মিও ৭ বছর বয়সে হারিয়েছিল তার বাবাকে। ছোট থেকেই সরকার বাড়িতে বড় হয়েছে সে।

সবকিছু জানার পর উর্মি রিনিকে সরি বলতে তার বাড়িতে ছুট যায়। কিন্তু তার শত ডাকাডাকিতেও রিনি সাড়া না দেওয়ায় জানলা দিয়ে উঁকি দেয় উর্মি। এরপরেই সে দেখে রিনি ফিনাইল খেয়ে মাটিতে পড়ে রয়েছে নিস্তেজ ভাবে। এরপরে সে বাড়ির সকলকে ডেকে আনে এবং তাকে হাসপাতালে নিয়ে যায়। তার চেষ্টাতেই হাসপাতালে ভর্তি হয় সে। আপাতত সে সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। এর মাঝেই উর্মির কষ্টে দেখে আর থাকতে পারল না তার সাত্যকিবাবু। হাসপাতালের মধ্যে বুকে টেনে নিল উর্মিকে।

আরও পড়ুন: ‘এই ডিমপচা টমেটো পচা সিরিয়াল বন্ধ হোক’, ৫০০ পর্ব পার ‘যমুনা ঢাকি’র, ধারাবাহিক বন্ধ হোক দাবি নেটিজেনদের, সোশ্যাল মিডিয়ায় তুমুল ট্রোলড এই সিরিয়াল

এতকাণ্ড ঘটানোর পর রিনি এখন কয়েকদিন সরকার বাড়িতেই থাকবে। ধারাবাহিক অনুযায়ী দেখানো হচ্ছে সে তার ভুল বুঝতে পেরেছে। এমনকি সে উর্মিকে কথা দেয় এরপর থেকে সে টুকাইদাকে তার দাদার চোখেই দেখবে। তবে সত্যিই সে এমনটা করবে কিনা তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে দর্শকদের। এরপরে কি ঘটতে চলেছে তো জানতে গেলে দেখতে হবে ‘এই পথ যদি না শেষ হয়’, সোম-শুক্র ঠিক রাত ১০’টায়। এই ধারাবাহিকে সাত্যকির চরিত্রে অভিনয় করছেন ঋত্বিক মুখার্জ্জী, উর্মির চরিত্রে অভিনয় করছেন অন্বেষা হাজরা এবং রিনির চরিত্রে অভিনয় করছেন মিশমি দাস। ইতিমধ্যেই ঋত্বিক ও অন্বেষার অনস্ক্রিন রসায়ন নজর কেড়েছে দর্শকদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bangla Serial