Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
27 June 2026

দেব, অঙ্কুশ সবার সব রেকর্ড ভাঙতে আসতে পারে ‘সাথী’-র সিকোয়েল! জিৎ-এর সাথে কথা হয়েছে জানালেন প্রিয়াঙ্কা উপেন্দ্র, কথা হল জিৎ-প্রিয়াঙ্কার

দেব, অঙ্কুশ সবার সব রেকর্ড ভাঙতে আসতে পারে ‘সাথী’-র সিকোয়েল! জিৎ-এর সাথে কথা হয়েছে জানালেন প্রিয়াঙ্কা উপেন্দ্র, কথা হল জিৎ-প্রিয়াঙ্কার

হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘সাথী’ ফিরতে চলেছে বড়পর্দায়। জিৎ ও প্রিয়াঙ্কা ইতিমধ্যেই কথা বলেছেন এই বিষয় নিয়ে। তবে এখনো কোনো কিছুই স্থির হয়নি। ‘সাথী’ দিয়েই নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন টলিউডের সুপারস্টার জিৎ। অন্যদিকে এটি ছিল প্রিয়াঙ্কা উপেন্দ্রর অভিনীত প্রথম বাংলা ছবি। অতএব, বলাই বাহুল্য এই ছবি নিয়ে তাদের একটা আলাদা ভালোবাসার জায়গা রয়েছে।

সেইসময়ে হরনাথ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে নায়িকা হিসেবে নবাগত না হয়েও সুযোগ পেয়েছিলেন প্রিয়াঙ্কা উপেন্দ্র। নতুন মুখ হিসেবে নায়কের চরিত্রে সুযোগ পেয়েছিলেন জিৎ। সেইসময়ে প্রিয়াঙ্কা উপেন্দ্র নবাগত না হয়েও এই ছবিতে জিৎ-এর সাথে কাজ করতে রাজি হয়ে গিয়েছিলেন। সেই সময় সদ্য ‘মিস ক্যালকাটা’র খেতাব জিতেছেন প্রিয়াঙ্কা। তার বেশ ভালোই পরিচিতি তৈরি হয়েছিল মানুষের মধ্যে। মডেল হিসেবেও ইন্ডাস্ট্রিতে সুনাম ছড়িয়েছিল প্রিয়াঙ্কার।

‘সাথী’ ছিল সেই সময়ের বিগ বাজেটের কমার্শিয়াল ছবি। যার ঝাঁ-চকচকে সেটেই আলাপ হয়েছিল জিৎ ও প্রিয়াঙ্কার। সেই থেকেই তাদের বন্ধুত্বের শুরু যা অটুট রয়েছে আজও। সেইসময়ে তারা ছবির স্ক্রিপ্ট-রিডিং’এও বসেছিলেন একসাথে। শুটিং করতে গিয়ে এবং ছবির প্রমোশনের সময়ে তাদের মধ্যকার নির্ভেজাল বন্ধুত্ব গাঢ় হয়েছিল আরো। শত ব্যস্ততার মাঝেও থেকে থেকেই এই দুই বন্ধু এখনও সময় বার করে একসাথে বসে যান আড্ডা দিতে, তা তাদের সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই স্পষ্ট হবে।

আরও পড়ুন: বিয়ে হয়ে হাসিখুশি গুনগুন এসেছিল মুখার্জি বাড়িতে! আজ সেই মুখার্জি বাড়িতে আসবে গুনগুনের নিথর দেহ! মুখার্জি পরিবারের সাথে কান্নায় ভাসছেন খড়কুটের দর্শকরাও

একসাথে অভিনয় করতে গিয়ে জিতের কাজের প্রতি ডেডিকেশন দেখে মুগ্ধ হয়েছিলেন প্রিয়াঙ্কা। তার কথা অনুযায়ী যেকোনো শট তিনি সবসময় নিখুঁতভাবে করতে চাইতেন, যা একজন ভালো ও দক্ষ অভিনেতার লক্ষণ। এরপর থেকে তাদের আর পিছনে ফিরে তাকাতে হয়নি। বর্তমানে প্রিয়াঙ্কা উপেন্দ্র দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির একজন স্বনামধন্য অভিনেত্রী। আর জিৎ টলিউডের সুপারস্টার।

২০০২’সালে মুক্তি পেয়েছিল হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘সাথী’ ছবিটি। সেইসময়ে ইন্ডাস্ট্রির ব্লকবাস্টার হিট ছবি ছিল এটি। আজও সমানভাবে জনপ্রিয় রয়েছে মানুষের মধ্যে। তবে সম্প্রতি শোনা গিয়েছে, এই দুই অভিনেতা অভিনেত্রীর মধ্যে ‘সাথী’ ছবির সিকুয়েল নিয়ে কথা হয়েছে। তবে এখনো স্থিরভাবে কিছু ঠিক হয়নি। যদি সত্যিই ‘সাথী’র সিকুয়েল আসে তাহলে তার জন্য নিঃসন্দেহে একটি ভাল চিত্রনাট্যে প্রয়োজন। তবে এনারা দুজনেই আশাবাদী এই ছবির সিকুয়াল বানানো নিয়ে। বড়পর্দায় ‘সাথী’র কামব্যাক হলে দীর্ঘদিন পর বাংলা ছবিতে দেখা যেতে পারে প্রিয়াঙ্কা উপেন্দ্রকে। সেই সময় পর্দায় জিৎ-প্রিয়াঙ্কা জুটি হিট ছিল দর্শকদের মধ্যে। এই খবর সামনে আসার পর থেকেই আশায় বুক বেঁধেছেন জিৎ অনুরাগীরা। তবে শেষ পর্যন্ত এই দুই তারকা কি সিদ্ধান্ত নেন তা জানার অপেক্ষাতেই রয়েছেন সকলে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment