Gold ₹144,300/10g
Silver ₹241.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
9 July 2026

নিজের ব্যাচেলারেটে ‘গেন্দা ফুল’ গানে জমিয়ে নাচলেন দেবলীনা

টি টাউনের চলছে বিয়ের মরশুম একের পর এক আসছে মালাবদলের খবর। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের মোস্ট

নিজের ব্যাচেলারেটে ‘গেন্দা ফুল’ গানে জমিয়ে নাচলেন দেবলীনা

টি টাউনের চলছে বিয়ের মরশুম একের পর এক আসছে মালাবদলের খবর। সম্প্রতি সাত পাকে বাঁধা পড়েছেন টলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর অনির্বাণ ভট্টাচার্য্য এবং তাঁর দীর্ঘদিনের প্রেমিকা মধুরিমা গোস্বামী। আর কদিন বাদেই চট্টোপাধ্যায় ও অভিনেত্রী দেবলীনা কুমার। সোশ্যাল মিডিয়ায় ও তাঁদের নিয়ে চর্চা কিছু কম নেই। ফ্যানরা জানার জন্য উৎসুক নিজের বিয়েতে কী সাজে সাজবেন আর কী গয়না পড়বেন রঙ্গবতি কন্যা।

ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের তোরজোর। বিয়ের আগে নিজের ব্যাচেলর জীবনে চুটিয়ে আনন্দ করছেন অভিনেত্রী। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন দেবলীনা। মেরুন রঙের লেদার স্কার্ট ও সাদা ক্রপ টপ পরে রীতিমতো উষ্ণতা ছড়াচ্ছেন তিনি। সঙ্গে ব্যাকগ্রাউন্ডে বাজছে ‘গেন্দা ফুল’। এই ভাবেই নিজের ব্যাচেলর পার্টিতে কোমর দোলালেন দেবলীনা।

আরও পড়ুন: ‘হিন্দু হিসেবে আমি লজ্জিত’! মুসলিমদের নামাজ পাঠে বজরং দল বাধা সৃষ্টি করার ঘটনায় মুখ খুলে তীব্র প্রতিবাদ করলেন অভিনেত্রী স্বরা ভাস্বর, দিলেন হিন্দুত্বের পাঠ

দেবলীনা নিজে একজন খুব ভালো ডান্সার তা কারও অজানা নয়। রঙ্গবতী গানে তাঁর অসাধারণ ডান্স পারফরমেন্স মুগ্ধ দর্শকেরা। এবার ‘গেন্দা ফুল’ গানে কোমর দুলিয়ে ফের কুপোকাত করলেন দর্শকদের। তাঁর নাচের প্রশংসায় কমেন্ট সেকশনে বন্যা বইয়ে দিল নেটবাসী।

প্রসঙ্গত এ মাসের ৯ তারিখে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন গৌরব ও দেবলীনা। আইনিভাবে বিয়ে সম্পন্ন হবে ১৫ ই ডিসেম্বর রেজিস্ট্রি করে। হাতেগোনা কয়েকজন অতিথি ও বন্ধু-বান্ধবদের উপস্থিতিতেই সারা হবে বিয়ে। তবে আগামী বছর মার্চ মাসে হবে তাঁদের বিয়ের গ্র্যান্ড রিসেপশন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment