Gold ₹143,350/10g
Silver ₹239.93/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
20 June 2026

প্রিয় মানুষের জন্মদিন, স্নেহ চুম্বনে নেটেজেনদের মন ভোলেলেন ঋতাভরী

গতকালই নিজের ইন্সটা হ্যান্ডেলে একটি ভিডিও দিয়েছেন টলি অভিনেত্রী ঋতাভরী। ভিডিওতে দেখা গিয়েছে একটি পুতুল কে

প্রিয় মানুষের জন্মদিন, স্নেহ চুম্বনে নেটেজেনদের মন ভোলেলেন ঋতাভরী

গতকালই নিজের ইন্সটা হ্যান্ডেলে একটি ভিডিও দিয়েছেন টলি অভিনেত্রী ঋতাভরী। ভিডিওতে দেখা গিয়েছে একটি পুতুল কে তিনি বার বার স্নেহ চুম্বন দিচ্ছেন। ভাবছেন ইনি কে? ইনি হলেন হলিউড অভিনেতা ব্র্যাড পিট। গতকালই ৫৭ বছরের জন্মদিন ছিল হলি অভিনেতা ব্র্যাড পিটের। আর সেই উপলক্ষেই নিজেকে লাল লিপস্টিকে সাজিয়ে হলিউড তারককে চুম্বনে ভরিয়ে দিয়েছেন ঋতাভরী। ভিডিওতে দেখা গিয়েছে অভিনেতার একটি ছোট্ট পুতুল নিয়ে বারে বারে চুম্বন করছেন।

আর ভালোবেসে এই ভিডিওর ক্যাপশানে লিখেছেন, ”শুভ জন্মদিন আমার ভালবাসা #Brad Pitt। আমি এই মানুষটির জন্য পাগল, আর এটা কোনও বিষয় নয়। আমি যখন এই টাইলার ডারডেন অ্যাকশন চরিত্রটি দেখেছিলাম, তখন আমি আমার উত্তেজনা আমার মায়ের সঙ্গে ভাগ করে নিয়েছিলাম। আপনি ঠিক শুনেছেন – আমার মা”। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই তা মুহূর্তে ভাইরাল হয়ে গেছে। নেটিজেনদের মন কেড়েছে ঋতাভরী। কারণ এক লাস্যময়ী রূপে ধরা দিয়েছিলেন এই নায়িকা, ঠোটে লাল লিপস্টিক, খোলা চুল, উন্মুক্ত পোশাক। সম্প্রতি “ওরে মন”-এর পর আরেকটি নতুন মিউজিক ভিডিয়ো নিয়ে হাজির হচ্ছেন অভিনেত্রী।

সিনেমার পাশাপাশি এবার তিনি গানের লিরিক্সও লিখেছেন নিজে। ‘রঙ্গি সারি গুলাবি’ নামক এই গানে তাঁর সাথে গলা মিলিয়েছেন বলিউডের জনপ্রিয় শিল্পী স্বানন্দ কিরকিরে। গানের এই মিউজিক ভিডিয়োয় ঋতাভরীর সাথে রয়েছেন পাভেল গুলাটি। এমনকি নিজের কাজ ছাড়াও মাঝেসাঝে বেশ সুন্দর সুন্দর ছবিও পোস্ট করেন এই অভিনেত্রী। বাঙালী লুক থেকে ভিনদেশি লুক সবেতেই তিনি এক সে বারকার এক।

আরও পড়ুন: ‘আমি ওর কোনো ক্ষতি চাইনি কোনোদিন, ভুল বোঝাবুঝি হয়েছিল’! অভিনেতা অভিষেক চ্যাটার্জির প্রয়াণে মুখ খুললেন ঋতুপর্ণা সেনগুপ্ত, মনখারাপ সুপারস্টার অভিনেত্রীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment