Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
21 July 2026

দাদু শশুরের পছন্দের সাজেই বিয়ে ও বৌভাতে সাজবেন উত্তম কুমারের নাত বধূ দেবলীনা

দাদু শশুরের পছন্দের সাজেই বিয়ে ও বৌভাতে সাজবেন উত্তম কুমারের নাত বধূ দেবলীনা

টলিপাড়ায় লেগেছে বিয়ের মরসুম। একের পর এক আসছে বিয়ের খবর। আর কয়েকদিন পরেই চার হাত এক করতে চলেছেন উত্তম কুমারের নাতি গৌরব চট্টোপাধ্যায় ও অভিনেত্রী দেবলীনা কুমার। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে বিয়ের প্রস্তুতি। তিন বছরের দীর্ঘ প্রেমের সম্পর্ক পরিণতি পেতে চলেছে অবশেষে। বর্তমানে উত্তরবঙ্গে নিজের নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন দেবলীনা। তবে নিজের বিয়ের দিনে এখন থেকেই প্ল্যান করে নিয়েছেন ঠিক কীরকম সাজবেন।

আগামী ৯ ডিসেম্বর বিয়ের গাঁটছড়া বাঁধবেন গৌরব ও দেবলীনা। যদিও গৌরবের এটি দ্বিতীয় বিয়ে। বেশ কয়েকদিন ধরেই টলিপাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছিল এবার তাতে পাকাপাকিভাবে পড়ল সীলমোহর। আবার এদিকে বর বউ দুজনেই ব্যস্ত শুটিংয়ে। তবে তার সাথেই নিজেদের স্পেশাল দিনের ড্রিম ওয়েডিং প্ল্যান করে ফেলেছেন দেবলীনা।

নিজের বিয়ের দিনে মহানায়ক উত্তমকুমারের পছন্দের সাজেই সেজে উঠবেন দেবলীনা। দাদু শশুরের পছন্দ হলো বেনারসি। শাশুড়ি মায়ের ইচ্ছে যাতে বিয়ের দিনের সাথে সাথে বৌভাতের দিন বেনারসি পড়ুক নববধূ। তাই বিয়ের দিনে একেবারে ট্রেডিশনাল লাল বেনারসি দেখা যাবে দেবলীনাকে। একেবারে ট্রেডিশনাল ঘরোয়া লুকে সকলের নজর কাড়বেন ‘রঙ্গবতী’ নায়িকা। সমস্ত রীতি মেনেই বিয়ে হবে দুজনের। গৌরব চট্টোপাধ্যায়ের পোশাক তৈরি করছেন ডিজাইনার অভিষেক রায়।

আরও পড়ুন: দীর্ঘ কয়েক বছর পর আবারও ফিরে এলো প্রসেনজিৎ-রচনা জুটি, ৯০ দশকের হিট জুটিকে আবারো একসঙ্গে দেখে বেজায় খুশি দর্শক, ভাইরাল ভিডিও

নিজের হবু স্ত্রীর হাত থেকেই আইবুড়ো ভাত খেলেন রানী রাসমনির জামাই। বিয়ের দিন খালি পরিবারের সদস্যরা ও হাতেগোনা কয়েকজন পরিচিত অতিথি উপস্থিত থাকবে। তবে রিসেপশন হবে গ্র্যান্ড। আগামী বছর মার্চ মাসে নিজেদের বিয়ের রিসেপশন প্লান করেছেন দুজনে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment