আজ ৩৯ বছরে পা রাখলেন বি-টাউনের গ্ল্যামারাস অভিনেত্রী দিয়া মির্জা। অভিনয়ে জগতে দিয়ার আত্মপ্রকাশটা ছিল খানিকটা স্বপ্নের মত। মডেলিং এর পাশপাশি ২০০০ সালে মিস এশিয়া প্যাসিফিক ইন্টারন্যাশনালের খেতাব জিতে সবার নজর কেড়েছিলেন দিয়া। এরপর বলিউডে পা রাখতে না রাখতেই একের পর এক ছবিতে বুঝিয়ে দেন তিনি কতোখানি ট্যালেন্টেড। ২০০১ সালে মাধবনে বিপরীতে রেহনা হ্যায় তেরে দিল মে ছবিতে তিনি একটি মিষ্টি চরিত্রে অভিনয় করেন।
এরপর বহু ছবিতে তিনি কাজ করেন তারমধ্যে তেজাব, তুমকো না ভুল পায়েঙ্গে, হাম তুম ঘোস্ট, দশ, দশ কাহানিয়া, হালফিলে সঞ্জু, থাপ্পড়, লাগে রাহো মুন্নাভাই আরো কতো ছবিই না তিনি আমাদের উপহার দিয়েছেন। ছবির পাশাপাশি ২০২২ সাল পর্যন্ত তিনিই বহাল রয়েছেন ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রামের (UNEP) ন্যাশনাল গুডউইল অ্যাম্বাসাডরের পদেও। বলা যায় দিয়া একজন সুন্দরী ও বুদ্ধিমত্তার রন্ধন মিশেল বটে। যার রুপ দেখে মজবে না এমন লোক কম অ্যাঁর প্রতিভা তো কাজের মাধ্যমেই আমরা দেখতে পাচ্ছি।
আরও পড়ুন: Divyanka Tripathi: ‘আমাকে বেছে নেওয়ার জন্য ধন্যবাদ’, যমজ সন্তানের প্রথম ছবি শেয়ার দিব্যাঙ্কার
View this post on Instagram
ছবির পাশাপাশি তিনি যে কতোটা আধুনিক এবং সচেতন মনস্ক তার পরিচয় মেলে ইন্সটা প্রোফাইল থেকে। নিজের ইন্সটা প্রোফাইলে মাঝে মাঝেই সুন্দর ছবি দেন দিয়া, যেখানে কাজের পাশাপাশি নিজের জীবনের অমূল্য কিছু মুহূর্ত তিনি ভক্তদের সাথে শেয়ার করে নিয়েছেন। শরীর চর্চা ছাড়াও হলিডে ট্রিপ এবং শুটিং ফ্লোরের একাধিক ছবিও শেয়ার করেন দিয়া। আজ জন্মদিনে রইলো তারই বেশ কিছু ঝলক।




