Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
8 July 2026

‘আবার বিয়ে করলেন নাকি?’ শ্রাবন্তী কে ফের সিঁথিতে সিঁদুর দিতে দেখতেই নেটিজেনদের কাছে আবারো কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী, ভাইরাল ভিডিও

‘আবার বিয়ে করলেন নাকি?’ শ্রাবন্তী কে ফের সিঁথিতে সিঁদুর দিতে দেখতেই নেটিজেনদের কাছে আবারো কটাক্ষের শিকার হলেন অভিনেত্রী, ভাইরাল ভিডিও

টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সুন্দরী চর্চিত অভিনেত্রী হলেন শ্রাবন্তী চ্যাটার্জী। তিনি বাংলা ইন্ডাস্ট্রির প্রথম সারির অভিনেত্রী। নিজের ব্যক্তিগত জীবন নিয়ে প্রায়ই চর্চায় থাকেন অভিনেত্রী। কর্মজগতে অভিনেত্রী চূড়ান্ত সফলতা পেলেও ব্যক্তিগত জীবনে তার সম্পর্ক একটাও টেকেনি। তিনি তিনবার বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন কিন্তু তিনবারই বিচ্ছেদ ঘটেছে তার। বিচ্ছেদ আর শ্রাবন্তী চ্যাটার্জী একে অপরের সমার্থক হয়ে দাড়িয়েছে। চতুর্থবারের জন্য প্রেমে পড়েছেন তিনি। এমনকি আংটিও উপহার দিয়েছেন তাকে। সম্প্রতি অভিনেত্রীর শেয়ার করা একটি রিল ভিডিও আবারো চর্চায় নিয়ে এসেছে অভিনেত্রীকে।

সম্প্রতি অভিনেত্রী নিজের সোশ্যাল মিডিয়ার পাতায় একটি রিল ভিডিও শেয়ার করেছেন এখানে অভিনেত্রীকে একটি কালো শাড়ি ও স্লিভলেস কালো মানানসই ব্লাউজে দেখা গিয়েছে। খোলা চুলে, হালকা মেকাপে সিঁদুর পড়েছিলেন অভিনেত্রী। ব্যাকগ্রাউন্ডে চলছিল সোমলতার কন্ঠে ‘যেন তোমারি কাছে’ গানটি। তবে অভিনেত্রীকে সিঁদুর পড়তে দেখে নেটিজেনরা হাজারো একটা প্রশ্ন তুলেছেন। তারা জিজ্ঞাসা করেছেন আবারো কি তিনি বিয়ে করলেন? আবার কেউ জিজ্ঞাসা করেছেন, শুধুমাত্র ফটোশুটের জন্যই কি এমন সেজেছেন তিনি? এছাড়াও একাধিক কটাক্ষের ইঙ্গিতপূর্ণ মন্তব্যের সম্মুখীন হতে হয়েছে অভিনেত্রীকে। তবে এই সমস্ত কু-মন্তব্যের প্রতিক্রিয়ায় কিছুই বলেননি অভিনেত্রী। কারণ এমন ধরনের ঘটনা তার সাথে হামেশাই ঘটে থাকে। এই বিষয়গুলোতে অভিনেত্রী অভ্যস্ত হয়ে পড়েছেন। তাই বর্তমানে এই সমস্ত বিষয়গুলোকে বিশেষ পাত্তা দেন না তিনি।

আসল ব্যাপারটা সম্ভবত অন্য। পরিচালক অয়ন দে পরিচালিত আসন্ন ছবি ‘ভয় পেয় না’তে জুটি বাঁধতে চলেছেন ওম সাহানি ও শ্রাবন্তী চ্যাটার্জী, এ খবর গত বছরের শেষেই প্রকাশ্যে এসেছে সকলের। সম্ভবত সেই ছবিতে অভিনয়ের সূত্রেই এমন সাজে সেজে উঠেছে অভিনেত্রী। অভিনেত্রীর শেয়ার করা ছবি ও রিল ভিডিওর ডেসক্রিপশন দেখে তাই মনে হচ্ছে। ছবির শুটিং শুরু হয়েছে চলতি বছরের ৪’ঠা জানুয়ারি থেকে। ‘ভয় পেয় না’ আসলে একটি ভুতুড়ে ছবি। এই ছবিতে প্রথমবারের জন্য শ্রাবন্তীর বিপরীতে দেখা মিলবে ওমের। এর আগেও অভিনেত্রীর সাথে স্ক্রিন শেয়ার করেছেন তিনি, তবে জুটি হিসেবে এই প্রথমবার।

আরও পড়ুন: রান্না ঘরেও বাজিমাত! বাড়িতে বসেই চিকেন রাধছে ‘পান্তাভাতের কুন্ডু’

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment