Gold ₹144,950/10g
Silver ₹242.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
8 July 2026

‘ইউনিক আলুপোস্তর পর এবার লাল শাক’! স্বল্প-বসনা ভাইরাল সুন্দরীরা আবার ইউটিউবে ফিরে এলেন নতুন রান্নার রেসিপি নিয়ে, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

‘ইউনিক আলুপোস্তর পর এবার লাল শাক’! স্বল্প-বসনা ভাইরাল সুন্দরীরা আবার ইউটিউবে ফিরে এলেন নতুন রান্নার রেসিপি নিয়ে, সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল ভিডিও

কিছুদিন আগেই খোলা আকাশের নিচে খোলামেলা পোশাকে আলু পোস্ত রেঁধে ইউটিউবে চরম ভাইরাল হয়েছিলেন দুই মডেল। তাদের তৈরি করা ইউটিউব চ্যানেল অতি অল্প সময়ের মধ্যেই লক্ষাধিক সাবস্ক্রাইবার পেয়ে গিয়েছিল। তবে নেটিজেনদের একটি বড় অংশ অভিযোগ করেছিলেন রান্নার নামে আসলে তারা নগ্নতাকেই প্রচার করছেন। বিতর্কের কারণে বেশ কিছুদিন ইউটিউব থেকে দূরে থাকার পর এবার অবশেষে আবারও নতুন ভিডিও নিয়ে ইউটিউবে দেখা গেল মধু এবং বর্ষা নামের ওই দুই মডেলকে।

তবে এবার আলু পোস্ত নয় বরং ইউনিক ভিলেজ ফুড নামের ওই চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে লাল শাক এবং কলমি শাক রান্নার রেসিপি। যেখানে মধু নামের ওই মডেলকে দেখতে পাওয়া গিয়েছে লালশাক রাঁধতে এবং কলমি শাকের রেসিপি রেঁধে দেখিয়েছেন বর্ষা নামের এক মডেল।

প্রসঙ্গত এর আগে ওই চ্যানেলের রিম্পি নামের এক মডেলকে দেখতে পাওয়া গিয়েছিল সারেগামাপা খ্যাত গায়ক অনীক ধর এর ‘শোভন-বৈশাখী’ ভিডিওতে বৈশাখী রূপে। তার আসল নাম স্নেহা কর্মকার হলেও নেটিজেনদের তাকে ভাইরাল আলু পোস্তর ভিডিও থেকে চিনে নিতে বেশি সময় লাগেনি। তবে এবার নতুন দুই মডেল ফিরে এসেছেন নতুন রান্নার রেসিপি নিয়ে এবং অতি অল্প সময়ের মধ্যেই চরম ভাইরাল হয়েছেন তারা সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: ‘অনুষ্কাকে বিয়ের পরেই বিরাট কোহলির খেলায় অবনতি ঘটেছে’! পাক-ক্রিকেটার শোয়েব আখতারের মন্তব্যে তীব্র চাঞ্চল্য ক্রিকেট-দুনিয়ায়, মন্তব্যে রেগে কাঁই অনুষ্কা ভক্তরা, আজব দাবি শোয়েব আখতারের

তাই নেটিজেনদের একাংশ তাদের মোটেও পছন্দ না করলেও তাদের সাবস্ক্রাইবার সংখ্যাই প্রমাণ করে দিয়েছে যে তাদের ভাইরাল হতে এখন মোটেও সময় লাগছে না।

এখানে ক্লিক করে ভিডিও টি দেখুন 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment