Gold ₹143,400/10g
Silver ₹240.03/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
28 June 2026

লোকসভায় প্রথমবার বলতে উঠে কাটমানি-খোঁচা দিলীপের, এনআরসি নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ মহুয়া মৈত্রের

দুই নব নির্বাচিত সাংসদের বাক্ যুদ্ধে সরগরম সংসদ

লোকসভায় প্রথমবার বলতে উঠে কাটমানি-খোঁচা দিলীপের, এনআরসি নিয়ে মোদী সরকারকে তীব্র আক্রমণ মহুয়া মৈত্রের

লোকসভায় ইনিংস শুরুতেই কাটমানি-খোঁচা মেদিনীপুরের বিজেপি সাংসদ দিলীপ ঘোষের। পাল্টা জবাব তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের, বললেন ফ্যাসিজম চলছে দেশে। দুই নবাগতর বাক্ যুদ্ধে সরগরম সংসদের নিম্ন কক্ষ।

রাষ্ট্রপতির ভাষণের ধন্যবাদজ্ঞাপনে বলতে উঠেছিলেন দিলীপ ঘোষ। প্রথমবার সংসদে বলতে উঠে বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি নিশানা করলেন রাজ্যের তৃণমূল সরকার এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে। দিলীপ ঘোষের অভিযোগ, বাংলায় গণতন্ত্র নেই। সর্বত্র কেবল কাটমানির সাম্রাজ্য চলছে। এই পরিস্থিতি থেকে নিস্তার পেতেই বঙ্গবাসী বিজেপিকে ১৮ টি আসন জিতিয়েছে। দিলীপের হুঙ্কার, এই রায় থেকে পরিষ্কার, তৃণমূলের সময় ফুরিয়েছে, এবার রাম রাম বলে গদি ছাড়ুন। স্রেফ রাজনীতির কারণে কেন্দ্রীয় সরকারের কোনও প্রকল্পের সুবিধা রাজ্যবাসী পাচ্ছেন না বলেও অভিযোগ দিলীপের। তাঁর অভিযোগ, ক্ষমতা ধরে রাখতে তৃণমূল বাঙালি ও অবাঙালিরদের মধ্যে বিভেদ করছে। দিলীপ ঘোষ অভিযোগ করেন, বাংলায় থাকতে গেলে সবাইকে বাংলা বলতে হবে, এমনই জুলুমবাজি চালাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। হেমা দিদি গঙ্গাসাগরে স্নান করতে যেতে পারবেন না, কারণ তিনি বাংলা জানেন না, টিপ্পনি দিলীপের।

এদিকে প্রথমবার লোকসভায় বলতে উঠে বিজেপি সরকারের দিকে তীব্র আক্রমণ শানিয়েছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রও। এনআরসি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মহুয়া বলেন, কেবলমাত্র একটি সম্প্রদায়ের মানুষকে নিশানা করতে এনআরসির ধুয়ো তোলা হচ্ছে। পাশাপাশি মহুয়ার অভিযোগ, পেহলু খান থেকে তবরেজ, প্রতিটি ক্ষেত্রেই মুখে কুলুপ এঁটেছে মোদী সরকার। গত ৫ বছরে দেশে সেনা জওয়ানদের মৃত্যু ১০৬ শতাংশ বেড়েছে, সংসদে দাঁড়িয়ে মোদী সরকারের উদ্দেশে আক্রমণ মহুয়া মৈত্রের। তাঁর প্রশ্ন, সেনার কৃতিত্বকে নিজের বলে চালানো কি নীতিগতভাবে ঠিক? পাশাপাশি সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বিজেপির টাকা খরচ যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে বলেও এদিন অভিযোগ করেন তৃণমূলের সাংসদ।

আরও পড়ুন: ২৫ দিন পর কলকাতায় অভিষেক, ফিরলেন আমেরিকা থেকে চোখের অস্ত্রোপচার করিয়ে 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal