Gold ₹144,900/10g
Silver ₹242.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
12 July 2026

কসবার পথে ইন্দ্রনীল খাঁ কে সঙ্গে নিয়ে প্রচারে দিলীপ ঘোষ

কসবার পথে ইন্দ্রনীল খাঁ কে সঙ্গে নিয়ে প্রচারে দিলীপ ঘোষ

১০ এপ্রিল কসবা বিধানসভায় ভোট। চতুর্থ দফায় ভোট হবে সেখানে। এখনও হাতে আছে ১০ দিন। কিন্তু প্রচারে বিলম্ব না করে বুধবার সকালে কসবা কেন্দ্রের বিজেপি পার্থী ডাক্তার ইন্দ্রনীল খাঁ -এর হয়ে প্রচারে নামলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। এদিন ডাক্তার ইন্দ্রনীলকে সঙ্গে নিয়ে কসবার পথে রোড শো করেন দিলীপ ঘোষ।
Dilipহাতে সবুজ-গেরুয়া পতাকা আর বেলুন নিয়ে পথে নামে বিজেপি সমর্থকেরা। দিলীপ ঘোষ তাঁর স্পেশাল গাড়িতে চেপে কসবার পথে প্রচার চালান।
Rallyবুধবার কসবার রাস্তায় যানজট স্বাভাবিকের তুলনায় বেশি ছিল। অনেকেই দিলীপ ঘোষকে দেখতে রাস্তায় ভিড় জমিয়েছিলেন।
Dilip rally 2রাজ্যে বেকারত্বের হার কামাতে শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের সুযোগ দেবে বিজেপি। এদিন রোড শো করার সময় এ বিষয় উল্লেখ করেন দিলীপ ঘোষ। বুধবার কসবায় রোড শো‌ করার আগে উত্তর দমদমের প্রার্থীর হয়ে প্রচার করেন তিনি।

আরও পড়ুন: করোনা কাটিয়ে এবছর দক্ষিণেশ্বর মন্দিরে বসেই পুজো দেখতে পারবেন দর্শনার্থীরা 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal