Gold ₹146,550/10g
Silver ₹245.30/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
22 July 2026

নতুন ছবি দিলেন দিতিপ্রিয়া, ভারতীয় পোশাকে টম বয়েজ হেয়ারকাটেই একেবারে অন্য রূপ নায়িকার

নতুন ছবি দিলেন দিতিপ্রিয়া, ভারতীয় পোশাকে টম বয়েজ হেয়ারকাটেই একেবারে অন্য রূপ নায়িকার

টেলি পর্দার একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন দিতিপ্রিয়া রায়। বেশ কয়েক বছর ধরে অভিনয়ের মাধ্যমে নিজের কেরিয়ার শক্ত করে নিয়েছেন ছোট্ট দিতি, পাশাপাশি চালিয়ে গেছেন নিজের স্কুল এবং বোর্ড পরীক্ষাও। তাঁর জনপ্রিয়তা নিয়েরনিয়ে আমদের কোনও সন্দেহ নেই বরং এই বয়েসে জনপ্রিয়তা সাধারণত খুব কম সংখ্যক মানুষের পক্ষেই লাভ করা সম্ভব হয়। এমনকি জনপ্রিয়তার জেরেই তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে জমতে থাকে ভিড়।

প্রতিদিনই নিজের অনেক ছবি শেয়ার করেন দিতি। এমনকি আপডেটের চেয়ে ঢের বেশি অ্যাস্থেটিক নিয়ে পোস্ট করেন তিনি। বয়েজ কাট চুলেই দিতিপ্রিয়া সাধারণত সাবলীল, কিন্তু মাঝে মাঝে নিজে বাঙালি সাজেও ধরা দেন। সম্প্রতি এরকমই এক ছবি পোষ্ট করেছেন দিতি। এদিনের ছবিতে ভারতীয় পোশাকে টম বয়েজ হেয়ারকাটেই নিজেকে মেলে ধরেন একেবারে এক অন্য রূপে। ছবি পোস্ট করে ক্যাপশনে লিখে জানান, ‘যার প্রয়োজন নেই তা জীবন থেকে বাদ দিয়ে দাও’।

আরও পড়ুন: অবশেষে বিয়ে করছেন সুশান্তের প্রাক্তন প্রেমিকা অঙ্কিতা লোখান্ডে! জমিয়ে রোমান্স করছেন হবু বরের সাথে, তুমুল ভাইরাল ছবি

সাদা টিশার্ট এবং কালো জ্যাকেট সঙ্গে কালো স্কার্ট। দিতিপ্রিয়ার এই লুক প্রকাশ্যে আসতেই সবার নজর কেড়েছে। প্রসঙ্গত, জনপ্রিয় ধারাবাহিক রাণী রাসমণি এখন সবথেকে জনপ্রিয় সিস্রিয়াল। গত তিন বছর ধরে টিআরপি তালিকায় প্রথম পাঁচ সেরা ধারাবাহিকের মধ্যে এই ধারাবাহিকটি নিজের জায়গা বজায় রেখেছে। আর এই সিরিয়ালের অন্যতম আকর্ষণ হলেন দিতি। যিনি কিনা ছোট থেকে আজ এতো বছর ধরে এই সিস্রিয়াল করে চলেছেন। দেখতে দেখতে কেটে গেছে প্রায় বহু বছর কিন্তু দিতি আছে দিতির মতন।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment