Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 32°C
18 July 2026

ষ্টার কিড রণবীর-আলিয়ার সঙ্গে অভিনয় করবেন না শাশ্বত! করণ জোহার পরিচালিত ছবির অভিনয় করার প্রস্তাব ফেরালেন জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়

ষ্টার কিড রণবীর-আলিয়ার সঙ্গে অভিনয় করবেন না শাশ্বত! করণ জোহার পরিচালিত ছবির অভিনয় করার প্রস্তাব ফেরালেন জনপ্রিয় অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়

টলিউডের অত্যন্ত পরিচিত এবং জনপ্রিয় অভিনেতাদের মধ্যে একজন শাশ্বত চট্টোপাধ্যায়। যার অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ আপামর দর্শকরাও। সমালোচকরাও মাথা নোয়ান তার অভিনয় শৈলীর সামনে। টলিউডের পাশাপাশি বলিউডেও ইতিমধ্যেই একাধিক কাজ করে ফেলেছেন অভিনেতা। সম্প্রতি শোনা গিয়েছে, বলিউডের জনপ্রিয় পরিচালক কারাণ জোহার পরিচালিত ‘রকি অউর রানি কী প্রেম কাহিনি’ ছবিতে রণবীর সিং ও আলিয়া ভাটের সাথে অভিনয় করতে চান না শাশ্বত চট্টোপাধ্যায়।

বর্তমানে শাশ্বত চট্টোপাধ্যায় প্রতিম ডি গুপ্তা পরিচালিত নেটফ্লিক্সের ছবি ‘টুথ পরী’র শুটিং নিয়ে ব্যস্ত রয়েছেন। এই মুহূর্তে এই ছবির শুটিংয়ের জন্যই মুম্বাইতে রয়েছেন অভিনেতা। খুব শীঘ্রই কঙ্গনা রানাওয়াত অভিনীত ‘ধকড়’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা যাবে এই অভিনেতাকে।

এই প্রসঙ্গে অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায় নিজেই জানিয়েছেন, তিনি কারাণ জোহার পরিচালিত ‘রকি অউর রানি কী প্রেম কাহিনি’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন। কিন্তু সেটি নাকচ করে দিয়েছেন তিনি। এমনকি এটাও জানা গিয়েছে, এই ছবিতে রণবীর সিং ও আলিয়া ভাটের সাথে বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্যে অভিনয় করার কথা ছিল তার।

আরও পড়ুন: ক্যান্সারে আক্রান্ত “জীয়নকাঠির” নায়িকা ঐন্দ্রিলা শর্মা, হাসপাতালের বেডে শুয়ে “লড়াই শুরুর” ছবি শেয়ার করলেন

এমন একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার সুযোগ পাওয়ার পরেও সেই সুযোগ ছেড়ে দেওয়ার কারণ হিসেবে অভিনেতা জানান, তাকে যারা চেনেন, তার অভিনয় কিছুটা হলেও দেখেন তারা ভালভাবেই জানবেন নাচ থেকে তিনি শতহস্ত দূরে থাকেন। আর এই ছবিতে অভিনয় করতে হলে তাকে নাচতে হত, তাও আবার ভারতনাট্যম। তিনি এই কথা ভেবেই নাকচ করে দিয়েছেন কারাণ জোয়ারের এই ছবিটি। নাচের ব্যাপার না থাকলে তিনি নিশ্চয়ই এই ছবিতে অভিনয় করতেন তা তিনি নিজেই জানিয়েছেন।

এমনকি এও জানা গিয়েছে, কারাণ জোহার পরিচালিত এই ছবির অফার ফিরিয়ে দিয়েছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়ও। তবে এই ছবিতে রণবীর-আলিয়ার সাথে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে চুর্ণী গঙ্গোপাধ্যায়, টোটা রায়চৌধুরীর মত টলিউড অভিনেতাদের।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment