Gold ₹143,950/10g
Silver ₹240.94/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
25 June 2026

দাদা অরিজিতের থেকে কোনো অংশে কম নয় অমৃতা! শুনে নিন তার সুমধুর কণ্ঠস্বর, ‘বিসমিল্লাহ’ ছবির গান গাইলেন অরিজিৎ সিং এর বোন অমৃতা সিং

দাদা অরিজিতের থেকে কোনো অংশে কম নয় অমৃতা! শুনে নিন তার সুমধুর কণ্ঠস্বর, ‘বিসমিল্লাহ’ ছবির গান গাইলেন অরিজিৎ সিং এর বোন অমৃতা সিং

বলিউডের একজন বিখ্যাত গায়ক হলেন অরিজিৎ সিং। তবে তিনি নামকরা গায়ক হওয়া সত্ত্বেও তার মধ্যে কোনো অহংকার নেই। জন্মসূত্রে তিনি জিয়াগঞ্জের ছেলে হলেও এখন কিন্তু বাস করে আরব সাগরের তীরে। তবে সময় পেলেই ছুটে আসেন মাটির টানে জন্মভূমিতে। আর সেখানে কিন্তু কোনো সেলিব্রিটি হয়ে ঘুরে বেড়ান না। থাকেন একজন সাধারন মানুষের বেশে। তবে এই গায়ক যে তার পরিবারের একমাত্র রত্ন তা নয়। তার রয়েছে আরেকটি বোন। যিনি রীতিমতো পাল্লা দিয়ে গাইতে পারেন বলিউডের এই নামকরা গায়কের সাথে।

অরিজিতের বোন অমৃতা সিং কে(Amrita Singh) আমরা অনেকেই চিনতাম না, তাঁর কণ্ঠস্বর ও শোনা যায়নি কখনো। কিন্তু সম্প্রতি জি বাংলার গানের রিয়েলিটি শো ‘সারেগামাপা’র মঞ্চে অমৃতার গানের গলা শুনে মুগ্ধ দর্শকেরা। এর আগে এই গায়িকা পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্তের ছবি ‘বিসমিল্লা’য় গান গেয়েছেন তিনি। বিসমিল্লা ছবিতে তিনি ‘তোমাকে দেখেনি’ গানটি গেয়েছেন। সারেগামাপার মঞ্চে অমৃতসহ ওই ছবির পুরো টিম হাজির হয়েছিলেন। সেখানেই পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন অমৃতার।

পাশাপাশি প্রযোজক সারেগামাপার মঞ্চে বলেছেন যে অমৃতাদের পরিবারের উপর ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। ভাই বোন দুজনেই সুন্দর গান গায়। তার কণ্ঠস্বর শুনে শ্রোতারা মুগ্ধ হয়েছে।

আরও পড়ুন: দুই সন্তানের মা হওয়ার পরেও ধরে রাখা যায় আগের মত মারকাটারি চেহারা! অবশেষে সিক্রেট ফাঁস করলেন অভিনেত্রী করিনা কাপুর, শরীরচর্চার ভিডিও মুহূর্তে ভাইরাল

গত চার বছর আগে প্লেব্যাক সিঙ্গার হিসেবে আত্মপ্রকাশ করেন এই অমৃতা। ‘জেনারেশন আমি’ ছবিটি তিনি প্রথম গান গায়। এছাড়াও তিনি গান গেয়েছেন বলিউডের মঞ্চে তার দাদা অরিজিৎ সিং এর সঙ্গে। আসন্ন বিসমিল্লাহ ছবিতে নিজের বোনের গানটির লিংক সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে অরিজিৎ সিং লিখেছেন ‘আমার ছোট বোনের জন‍্য আশীর্বাদ চাই।’

তবে শুধু তার কণ্ঠস্বরই সুন্দর নয়। দেখতেও অপরূপ সুন্দরী এই অমৃতা। ২০১৭ সালে এই অভিনেত্রীর বিয়ের পর তিনি হয়েছেন অমৃতা সিং মজুমদার।

আরও পড়ুন: Madhuri Dixit: ‘একে কিছু খাওয়াও, বড্ড রোগা!’ ১৬ বছর বয়সের বডি শেমিং নিয়ে মুখ খুললেন মাধুরী দীক্ষিত

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment