সদ্য শুরু হয়েছে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী। এই ধারাবাহিকে দেখানো হচ্ছে জগদ্ধাত্রী নামের একটি মেয়ে যে অল্প বয়সে তার মাকে হারিয়েছে সে বাড়িতে তার সৎ মায়ের অত্যাচার সহ্য করে মুখ বুজে আর বাইরে সে ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার, ডাকাবুকো মেয়ে সে। যার নাম শুনলে রীতিমত অপরাধীরা ভয়ে কাঁপে। এই জগদ্ধাত্রী ধারাবাহিকে জগদ্ধাত্রীর সৎ মায়ের চরিত্রে দজ্জাল মায়ের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেত্রী কাঞ্চনা মৈত্র। দিনরাত তিনি জগদ্ধাত্রীকে নানান রকম কথা শোনাতে থাকেন এবং অত্যাচার করতে থাকেন আর জগদ্ধাত্রী মুখ বুজে সব সহ্য করে।
সম্প্রতি জগদ্ধাত্রী সিরিয়ালে একটি নতুন ট্রাক এসেছে যেখানে দেখা যাচ্ছে যে, জগদ্ধাত্রীর বোনের বিয়ে হচ্ছে উৎসবের সাথে। উৎসব হলো জগদ্ধাত্রীর প্রাক্তন প্রেমিক। সে কোনদিন জগদ্ধাত্রীকে ভালোবাসেনি, জগদ্ধাত্রীর সাথে সে নাটক করেছে। কিন্তু জগদ্ধাত্রী তাকেই ভালোবাসে।
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া একাউন্টে নিজের রিল লাইফের মেয়ে জগদ্ধাত্রীর সাথে একটি ছবি তুলে পোস্ট করেন কাঞ্চনা মৈত্র। সেখানে ক্যাপশনেও তিনি লিখেছেন জগদ্ধাত্রী, ওম্যান পাওয়ার ইত্যাদি। কিন্তু তারপর যা লিখেছেন তা দেখেই রীতিমতো ভিড়মি খাওয়ার দশা সকলের! জগদ্ধাত্রী অভিনেত্রী অঙ্কিতা মল্লিকের সাথে ছবি দিয়েন তিনি ক্যাপশনে লিখেছেন ‘জগদ্ধাত্রী,স্টার জলসা সিরিয়াল, স্টার জলসা, হটস্টার’-যা দেখে স্বাভাবিক ভাবেই সকলে হাসাহাসি শুরু করেছেন।
আরও পড়ুন: ‘কে আপন কে পর’ ধারাবাহিকের মা-ছেলের প্রেম তুঙ্গে! ছেলের সঙ্গে গোপনে প্রেম করছেন জবা?

আসলে একজন অভিনেত্রী যখন একাধিক চ্যানেলে অভিনয় করেন তখন কিছু বিভ্রাট ঘটে বৈকি যেমনটা ঘটেছে কাঞ্চনা মৈত্রের ক্ষেত্রে। জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী তে বর্তমানে অভিনয় করছেন কাঞ্চনা মৈত্র আবার একইসাথে স্টার জলসার মাধবীলতাতেও অভিনয় করছেন তিনি। এই কারণের জন্য সম্প্রতি এই বিভ্রাট ঘটিয়ে ফেলেছেন অভিনেত্রী বলে মনে করছেন অনেকেই কিন্তু তা সত্ত্বেও ট্রোলিং থামে নি। অনেকেই বলেছেন যে, জগদ্ধাত্রী সিরিয়ালে অভিনয় করে জগদ্ধাত্রী কোন চ্যানেলে দেখায় সেটাই জানেন না কাঞ্চনা মৈত্র?