Gold ₹146,150/10g
Silver ₹244.57/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
16 July 2026

একসময় সৃজিতাই ছিল উদয়ের জীবনের সব, ২৪শে নভেম্বর ঠিক হয়েছিল বিয়ে, কিন্তু হঠাৎ ভাঙলো সম্পর্ক, হিয়া এলো জীবনে! কেন জানেন?

একসময় সৃজিতাই ছিল উদয়ের জীবনের সব, ২৪শে নভেম্বর ঠিক হয়েছিল বিয়ে, কিন্তু হঠাৎ ভাঙলো সম্পর্ক, হিয়া এলো জীবনে! কেন জানেন?

বর্তমানে টেলিভিশন দুনিয়ায় জনপ্রিয় একজন অভিনেতা হলেন উদয় প্রতাপ সিং। ২০১৫ সালে তুমি এলে তাই সিরিয়ালের মাধ্যমে এই অভিনেতার কেরিয়ার জীবন শুরু হয়। তারপর তিনি বাঙালি সিরিয়াল প্রেমীদের বেশ কয়েকটি ধারাবাহিক উপহার দিয়েছেন। এরই মধ্যে সম্প্রতি জনপ্রিয় মেগা সিরিয়াল হল মিঠাই। মিঠাই এ তিনি রাতুলের চরিত্রে অভিনয় করছেন।

তবে আজ অভিনেতার কাজ নিয়ে নয় বরং তার ব্যক্তিগত জীবনের এক অধ্যায় নিয়ে আমরা এই আর্টিকেলে আলোচনা করব। সকল সময়ই দর্শকদের বিশেষ আকর্ষণ থাকে বিনোদনের কলাকুশলীদের ব্যক্তিগত জীবন নিয়ে।

সাম্প্রতিক সময়ে এই অভিনেতা উদয় প্রতাপ সিং নতুন প্রেমে পড়েছে টেলিভিশনের এক জনপ্রিয় অভিনেত্রীর। এই অভিনেত্রীর নাম অনামিকা চক্রবর্তী। উড়ন্ত তুবড়ির নিশার দৌলতে এই নামটি দর্শকদের কাছে আজ অজানা নয়। এতদিন পর্যন্ত দর্শকরা জানতেন না যে এই অভিনেতা এবং অভিনেত্রী প্রেম করছেন।

আরও পড়ুন: ‘কোনও কুকুরও দেখতে যাবেনা হৃত্বিকের সিনেমা’, ভাইজানের কথা শুনে সলমনকে ধুয়ে দিয়েছিলেন সুপারস্টার হৃত্বিক, বলিউডের এই দুই অভিনেতার মধ্যে বন্ধ কথাবার্তা, মুখ দেখাদেখি

তবে রাতুলের অর্থাৎ উদয় প্রতাপ সিং এর কিন্তু এটা প্রথম সম্পর্ক নয় এর আগেও তিনি একটি সম্পর্কে জড়িয়ে ছিলেন এবং তার শেষমেষ পরিণতি হয়েছিল খুবই হতাশা জনক। সম্প্রতি এই অভিনেতার বেশ কিছু অতীত জীবনের ছবি ভাইরাল হয়েছে মিডিয়ার দরবারে। যেখানে সেই প্রাক্তন প্রেমিকাকেও দেখা গেছে। ২০২০ সালে উদয় প্রতাপ সিং তার সেই প্রেমিকা সৃজিতা মুখার্জির সাথে দিদি নাম্বার ওয়ান এর মঞ্চে উপস্থিত হয়েছিলেন। যে ছবিগুলি ভাইরাল হয়েছে ওই ছবিগুলি তখনকারই তোলা।

সৃজিতা এবং উদয় ছোট থেকেই একে অপরের খুব ভালো বন্ধু ছিলেন। তাদের সম্পর্ক দেখে অনেকেই দুজনকে বিবাহিত মনে করতেন। তবে এটা সত্যি যে দুজনের বিয়ে পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। গুঞ্জন শোনা যায় ২০২০ সালের 24 শে নভেম্বর তাদের বিয়ের দিন স্থির হয়েছিল। তারপরে উদয় এবং সৃজিতার মধ্যে সম্পর্কের ভাঙ্গন ঘটে। তারপর সৃজিতা অর্ণব পান্ডে নামক এক ব্যক্তিকে বিয়ে করে বিদেশে পাড়ি দিয়েছেন।

তবে সম্প্রতি উদয় এবং অনামিকা প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েছেন। আর তারপরেই অনামিকার কিছু গুপ্ত শত্রুরা উদয়ের অতীত জীবনের ছবিগুলিকে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন।

আরও পড়ুন: ‘প্রসেনজিৎ এর সঙ্গে ১৫০ ছবি করেছি, সেই প্রসেনজিৎ আর আমায় মনে রাখেনি’, এবার ক্যামেরার সামনেই অভিমান প্রকাশ করলেন অভিনেত্রী অনামিকা সাহা, তুমুল ভাইরাল ভিডিও

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Story