Gold ₹146,400/10g
Silver ₹245.00/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
18 July 2026

‘ডোনা বৌদি জানে এই ভীমরতি?’! ‘দাদাগিরি’র মঞ্চে প্রকাশ্যেই ‘অপরাজিতা অপু’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা দে কে চুমু খেয়ে তীব্র ট্রোলড সঞ্চালক সৌরভ গাঙ্গুলী

‘ডোনা বৌদি জানে এই ভীমরতি?’! ‘দাদাগিরি’র মঞ্চে প্রকাশ্যেই ‘অপরাজিতা অপু’ খ্যাত অভিনেত্রী সুস্মিতা দে কে চুমু খেয়ে তীব্র ট্রোলড সঞ্চালক সৌরভ গাঙ্গুলী

কিছুদিন আগেই ‘দাদাগিরি’র নতুন সিজনের সম্প্রচার শুরু হয়েছে। প্রথম থেকেই এবার নানান রকম চমক দেখতে পেয়েছেন দর্শকরা। একাধিকবার দাদাগিরির মঞ্চে এর আগে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিকগুলির অভিনেতা-অভিনেত্রীদের আসতে দেখা গিয়েছিল।

এবার তেমনই ‘মিঠাই’ থেকে শুরু করে ‘অপরাজিতা অপু’র মত জনপ্রিয় ধারাবাহিক গুলির মুখ্য চরিত্রদের প্রতিযোগী হিসেবে আগমন ঘটেছে এই জনপ্রিয় রিয়েলিটি শো এর মঞ্চে। তবে এবার ‘অপরাজিত অপু’ খ্যাত অভিনেত্রী সুস্মিতাদের হাতে চুম্বন করে সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষর সম্মুখীন হতে হলো সঞ্চালক এবং প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে।

প্রসঙ্গত এদিন একটি বিশেষ পর্বে খেলতে এসেছিলেন জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’র সদস্যরা। সেখানে ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী সুস্মিতা দে কলকাতার মহারাজকে জানিয়েছিলেন যে তিনি তার কতো বড় ভক্ত। এরপরই সৌরভকে তার হাতে চুম্বন করতে দেখা যায়। বলাই বাহুল্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে।

আরও পড়ুন: Dhurandhar 2 Release Date Confirmed: Everything You Need to Know About ‘The Revenge’ Jaskirat Singh Rangi’s Double Life, Cast, Story & More

সৌরভের এহেন ব্যবহার ডোনা গাঙ্গুলী কেন মেনে নিচ্ছেন সেই প্রশ্ন তুলতে শুরু করেছেন নেটিজেনদের একটি বড় অংশ। পাশাপাশি অনেকেই মজা করে বলেছেন ডোনা গাঙ্গুলী বাড়িতে থাকতে সৌরভের দাদাগিরি মঞ্চে এমন করা মোটেও উচিত হয়নি। বলাই বাহুল্য সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় বেশ শোরগোল পড়ে গিয়েছে গোটা বিষয়টি নিয়ে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment