Gold ₹143,700/10g
Silver ₹240.53/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
25 June 2026

‘করবা চৌথে যারা উপোস করেন, তাঁদের নিয়ে মস্করা করবেন না’! সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন সুপারস্টার কঙ্গনা রানাউত, ইনস্টা স্টোরিতে আবেগঘন কঙ্গনা

‘করবা চৌথে যারা উপোস করেন, তাঁদের নিয়ে মস্করা করবেন না’! সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন সুপারস্টার কঙ্গনা রানাউত, ইনস্টা স্টোরিতে আবেগঘন কঙ্গনা

সমকালীন প্রচলিত সব বিষয়েই কিছু না কিছু মন্তব্য করতে দেখা যায় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতকে। এবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট এর মাধ্যমে অভিনেত্রী জানালেন করবা চৌথে যারা উপোস করে ব্রত পালন করবেন তাদেরকে নিয়ে হাসি ঠাট্টা করা মোটেও উচিত নয়।

প্রসঙ্গত করবা চৌথ এর নিয়ম নিয়ে মাঝেমধ্যেই বেশ মশকরা চলে সোশ্যাল মিডিয়ায়। কেন স্বামীকে ভগবান রূপে দেখে সারাদিন উপোস করে থাকতে হবে স্ত্রীদের, মাঝেমধ্যেই সেই প্রশ্ন তোলেন নেটিজেনদের একটি বড় অংশ। তাই এবার আগেভাগেই অনুগামীদের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখতে দেখা গেল অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে।

এদিন তিনি জানিয়েছেন শুধু তার চেনাশোনা মহিলারাই নয়, পাশাপাশি তাঁর পরিবারের মা কাকিমারাও এই উৎসবে শামিল হতেন। এই দিনটিতে তারা রান্নাঘরে যেতেন না। যে কারণে পরিবারের সকলেই উপোস করে থাকতেন। পাশাপাশি কখন চাঁদ উঠবে এবং তারা খেতে পারবেন সেসব নিয়েও সকলে মিলে মশকরা করতেন।

আরও পড়ুন: বিজেপির হয়ে প্রচারে নামবেন কঙ্গনা?

অভিনেত্রী জানিয়েছেন এই দিনটিতে হয়তো পরিবারের মহিলাদের শারীরিক কষ্ট হতো কিন্তু পরিবারের বাকি সকলের সঙ্গে তাদের বন্ধন আরো জোরালো হত এমনটাই তিনি মনে করেন। বলাই বাহুল্য করবা চৌথ-এর আগে সোশ্যাল মিডিয়া পোষ্টের মাধ্যমে বেশ আবেগঘন হয়ে পড়তে দেখা গিয়েছে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Entertainment