Silver ₹74.52/g Kolkata 32°C 10 June 2026

নিম্নচাপের জের, একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর 

নিম্নচাপের জের, একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আবহাওয়া দফতর 

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ রয়েছে। আর যে কারণে রাজ্যে আরও কয়েকদিন বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। রাজ্যের কয়েকটি জেলায় ভারী বৃষ্টিরও পূর্বাভাস জারি করেছে হাওয়া অফিস। আগামী শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে বলে জানা গিয়েছে। 

আবহাওয়া দফতরের খবর অনুযায়ী, দক্ষিণবঙ্গের মূলত চারটি জেলায় আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জেলাগুলো হল, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর। এ ছাড়াও, বুধবার পুরুলিয়া, বাঁকুড়াতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও ভারী বৃষ্টি চলবে বলে খবর। তবে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে গোটা সপ্তাহ জুড়ে। 

সমতলের পাশাপাশি পাহাড়েও বৃষ্টি চলবে। উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ারে অতি বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতেও বৃষ্টির সম্ভাবনা থাকছে বলে খবর। 

আরও পড়ুন: শনিবার ২২ মার্চ থেকে টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal