Gold ₹146,250/10g
Silver ₹244.82/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 25°C
23 July 2026

সপ্তাহান্তে ফিরছে গরমের চেনা ছবি! দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, আর কী জানাল হাওয়া অফিস 

সপ্তাহান্তে ফিরছে গরমের চেনা ছবি! দক্ষিণবঙ্গে কমবে বৃষ্টি, আর কী জানাল হাওয়া অফিস 

বৃহস্পতিবার পূর্বাভাস থাকলেও দক্ষিণবঙ্গে কার্যত বৃষ্টির দেখা মিলেনি। মাঝে মধ্যে রোদ উঠলেও তেমন তেজ ছিল না। তবে অদ্রতাজনিত অস্বস্তি ছিল। শুক্রবারও সকাল থেকে কিছুটা মেঘলা আকাশ রয়েছে। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমবে। এমনকী সপ্তাহের শেষে তাপমাত্রা ২-৩ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সপ্তাহের শেষের দিকে বৃষ্টির পরিমাণ কমায় দক্ষিণবঙ্গে ফের ভ্যাপসা গরমের অস্বস্তি ফিরবে। তবে উত্তরবঙ্গে থাকবে উল্টো পরিস্থিতি। উত্তরবঙ্গে বৃষ্টি কমার কোনও পূর্বাভাস নেই বলে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে।

বৃহস্পতিবার কলকাতার সর্বচ্চ তাপমাত্রা ছিল ৩০ ডিগ্রির আশেপাশে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস। এদিন তা কিছুটা বাড়বে বলেই আবহাওয়া দফতর জানিয়েছে। মাঝের কয়েকদিন বৃষ্টি হওয়ায়, স্বস্তির যে পরিবেশ তৈরি হয়েছিল, তা বেশি দিন স্থায়ী হচ্ছে না। বর্ষা দেরি করে ঢুকেছে তার ওপরে বৃষ্টির পরিমাণ কম হলে মাত্রাতিরিক্ত গরম বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুন: বৃহস্পতিবারের পর শুক্রবারও বৃষ্টিতে ভিজতে পারে কলকাতা সহ কয়েকটি জেলা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal