Gold ₹146,350/10g
Silver ₹244.98/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 26°C
18 July 2026

বৃহস্পতিবার ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ উপলক্ষ্যে বাড়তি ট্রেন চালাবে পূর্ব রেল

বৃহস্পতিবার ইডেনে ভারত-শ্রীলঙ্কা ম্যাচ উপলক্ষ্যে বাড়তি ট্রেন চালাবে পূর্ব রেল

বৃহস্পতিবার ইডেনে ভারত-শ্রীলঙ্কা একদিনের ম্যাচ। খেলা দেখতে আসা মানুষদের যেন ফিরতে অসুবিধা না হয় তাই বাড়তে ট্রেন চালাবে পূর্ব রেল। ট্রেনটি প্রিন্সেপ ঘাট থেকে বারাসত অবধি চলবে। প্রিন্সেপ ঘাট স্টেশন থেকে ট্রেন ছাড়বে রাত ১০টা ৩৫মিনিটে। বারাসত পৌঁছাবে রাত ১১ টা ৫০ মিনিটে।

মেট্রো রেলও অতিরিক্ত ট্রেন চালাবে। রাত ১০টা ৩০ মিনিটে এসপ্ল্যানেড থেকে দুটো অতিরিক্ত মেট্রো চলবে। একটি ট্রেন যাবে কবি সুভাষ পর্যন্ত আর অন্যটি যাবে দক্ষিণেশ্বর পর্যন্ত। রাত ১ টার সময় এই দুটি ট্রেন গন্তব্যে গিয়ে পৌঁছাবে।

অন্যদিকে মকর সংক্রান্তি উপলক্ষ্যে ১৫ জানুয়ারি অর্থাৎ রবিবার টালা স্টেশন থেকে ৪ জোড়া ইএমইউ চক্ররেল পরিষেবা দেওয়া হবে। ২ জোড়া ট্রেন ঘোরানো হচ্ছে শিয়ালদহে। ২টি ট্রেন কাঁকুরগাছি–বালিগঞ্জ রুট হয়ে মাঝেরহাট যাবে। ২টি ট্রেন বালিগঞ্জ–দমদম রুট ধরে মাঝেরহাট যাবে।

আরও পড়ুন: নেতাজিকে প্রথম প্রধানমন্ত্রী ঘোষণা করা হোক, নাকচ করা হোক বিমান দুর্ঘটনা তত্ত্ব; ট্যুইটে দাবি কুণালের 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal