Gold ₹1,44,850/10g
Silver ₹242.50/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 31°C
1 July 2026

সারদা মামলায় শুভাপ্রসন্ন ও তৃণমূল নেতা সমীর চক্রবর্তীকে ইডির তলব

সারদা মামলায় শুভাপ্রসন্ন ও তৃণমূল নেতা সমীর চক্রবর্তীকে ইডির তলব

শিল্পী শুভাপ্রসন্ন ও তৃণমূলের বিদায়ী বিধায়ক সমীর চক্রবর্তীকে তলব করল ইডি। সূত্রের খবর, আগামী ১২ মার্চ সমীর চক্রবর্তী এবং ১৫ মার্চ শিল্পী শুভাপ্রসন্নকে ডেকে পাঠানো হয়েছে। 

ইডি সূত্রে খবর, শিল্পী শুভাপ্রসন্ন সারদা কর্তা সুদীপ্ত সেনকে একটি নিউজ চ্যানেল বিক্রি করেছিলেন। সেই সময় লেনদেন নিয়ে গোলমালের অভিযোগে তদন্ত শুরু করে ইডি। তৃণমূলের বিদায়ী বিধায়ক সমীর চক্রবর্তীকেও সারদা নিয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তলব করা হয়েছে বলে জানা গিয়েছে। 

এদিনই আইকোর চিটফান্ড মামলায় সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভুঁইয়াকে তলব করেছে সিবিআই। তাঁকে যত দ্রুত সম্ভব দেখা করতে বলা হয়েছে। 

আরও পড়ুন: জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল প্রার্থীরা উড়িয়ে দিচ্ছেন ভূমিপুত্র প্রসঙ্গ, চার কেন্দ্রে উপনির্বাচনে প্রচারে মাঠে নামছেন মন্ত্রীরা

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal