Gold ₹144,600/10g
Silver ₹242.02/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
2 July 2026

চিট ফান্ড প্রতারণা মামলায় গ্রেফতার এই সময় পত্রিকার সম্পাদক সুমন চট্টোয়াপাধ্যায়, নতুন সম্পাদক হলেন রূপায়ন ভট্টাচার্য

চিট ফান্ড আই কোর-এর কাছ থেকে বহু কোটি টাকা নেওয়ার অভিযোগ সুমন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে

চিট ফান্ড প্রতারণা মামলায় গ্রেফতার এই সময় পত্রিকার সম্পাদক সুমন চট্টোয়াপাধ্যায়, নতুন সম্পাদক হলেন রূপায়ন ভট্টাচার্য

এই সময় পত্রিকার সম্পাদক সুমন চট্টোপাধ্যায়কে গ্রেফতার করল সিবিআই। বৃহস্পতিবার বিকেলে চিট ফান্ড প্রতারণা মামলায় তাঁকে সিবিআই গ্রেফতার করে। সূত্রের খবর, বেসরকারি অর্থলগ্নি সংস্থা আই কোরের থেকে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। এর আগেও একাধিকবার এই চিট ফান্ড প্রতারণা মামলায় সিবিআই এবং এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট জিজ্ঞাসাবাদ করে সুমন চট্টোপাধ্যায়কে। বৃহস্পতিবার ফের সুমন চট্টোপাধ্যায়কে ডেকে পাঠায় সিবিআই। বৃহস্পতিবার দুপুর ১২ টা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই দফতরে হাজিরা দেন সাংবাদিক এবং এই সময় পত্রিকার সম্পাদক সুমন চট্টোপাধ্যায়। টানা জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করে সিবিআই।
সুমন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির খবরে স্বাভাবিকভাবেই আলোড়ন পড়ে যায় বাংলা সংবাদমাধ্যমে। এমনকী জাতীয় সংবাদমাধ্যমেও চর্চা শুরু হয় সাংবাদিক এবং এই সময় পত্রিকার সম্পাদকের গ্রেফতারে। সুমন চট্টোপাধ্যায়ের গ্রেফতারির প্রায় সঙ্গে সঙ্গে এই সময় পত্রিকার সম্পাদকের পদ থেকে তাঁকে সরিয়ে দেয় বেনেট অ্যান্ড কোলম্যান কর্তৃপক্ষ। সাংবাদিক রূপায়ন ভট্টাচার্যকে এই সময় পত্রিকার সম্পাদক করা হয়েছে।
সিবিআই সূত্রে খবর, শুক্রবার সকালে সুমন চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হবে। কারণ, আই কোর চিট ফান্ডের মূল মামলা ওড়িশায়। শুক্রবার বিকেলে তাঁকে ভুবনেশ্বর আদালতে পেশ করার কথা। জানা গিয়েছে, সুমন চট্টোপাধ্যায় যাতে দেশ ছেড়ে কোথাও যেতে না পারেন তার জন্য মাসখানেক আগেই তাঁর নামে লুক আউট নোটিশ জারি করেছিল সিবিআই।
সিবিআই সূত্রে খবর, কয়েক বছর আগে আই কোর চিট ফান্ডের কাছ থেকে বেশ কয়েক কোটি টাকা নিয়ে একদিন নামে পত্রিকা চালু করেছিলেন সুমন চট্টোয়াপাধ্যায়। কিন্তু সেই টাকার অনেকটাই তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টে চলে যায়। এব্যাপারে আই কোর-এর মালিক অভিযোগও জানিয়েছিলেন সিবিআই এবং ইডি অফিসারদের। সেই মামলাতেই সুমন চট্টোপাধ্যায়কে এর আগে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই।

আরও পড়ুন: মিড ডে মিলের চাল-টাকা আত্মসাৎ বাবার, ১০ কিমি পথ হেঁটে কালেক্টরকে নালিশ ১১ বছরের সুশ্রীর

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Editor's choice