Gold ₹146,250/10g
Silver ₹244.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
17 July 2026

নাতির ১ বছরের জন্মদিনে ১ হাজার কোটি টাকা দিয়ে এলাহি আয়োজন করলেন মুকেশ আম্বানি, ভারত থেকে নয় ইতালি, থাইল্যান্ড থেকে আসছে কোটি টাকা নেওয়া রাঁধুনি, চোখ ধাঁধানো পার্টিতে উপস্থিত থাকবেন বলিউডের নামিদামী তারকারা

নাতির ১ বছরের জন্মদিনে ১ হাজার কোটি টাকা দিয়ে এলাহি আয়োজন করলেন মুকেশ আম্বানি, ভারত থেকে নয় ইতালি, থাইল্যান্ড থেকে আসছে কোটি টাকা নেওয়া রাঁধুনি, চোখ ধাঁধানো পার্টিতে উপস্থিত থাকবেন বলিউডের নামিদামী তারকারা

ভারতবর্ষের ধনী ব্যক্তিদের মধ্যে অন্যতম হলেন মুকেশ আম্বানি। বলাই বাহুল্য এই মুহূর্তে তার ধারে কাছে কেউ নেই। রিলায়েন্স জিওকে শূন্য থেকে গোটা দেশে ছড়িয়ে দিয়েছে ভারতের এই ধনকুবের। সম্প্রতি তার একমাত্র রাজপুত্র অর্থাৎ তার নাতি পৃথ্বী আকাশ আম্বানির এক বছরের জন্মদিন ছিল। আম্বানি পরিবারের একমাত্র নাতির জন্মদিনে এলাহী আয়োজন করেছিলেন তার দাদু মুকেশ আম্বানি, যা দেখলে চোখ ধাঁধিয়ে যাবে সাধারণের। আম্বানি পরিবারের অনুষ্ঠান বরাবরই চোখ ধাঁধানো হয়। তবে চলুন জেনে নেওয়া যাক নাতির প্রথম বছরের জন্মদিনে কি কি আয়োজন করলেন মুকেশ আম্বানি।

মুকেশ আম্বানির নাতি পৃথ্বী আকাশ আম্বানির প্রথম জন্মদিনে নিমন্ত্রিত ছিলেন বলিউডের নামিদামী তারকারা। নিমন্ত্রিত ছিলেন অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন, দীপিকা পাডুকোন, রণবীর সিং, সালমান খান, প্রিয়াঙ্কা চোপড়া, আমির খান, নিক জোনাসের মতো একাধিক জনপ্রিয় তারকারা। প্রত্যেকের কাছ থেকেই এই একরত্তি পেয়েছে লাখ লাখ টাকার উপহার। প্রত্যেক নিমন্ত্রিতদের জন্য ছিল প্রাইভেট জেটের ব্যবস্থা যাতে তাদের যাতায়াতের চিন্তা না থাকে। তবে মুকেশ আম্বানির নাতির জন্মদিনের আসার জন্য প্রত্যেকের থাকতে হবে করোনা ভ্যাকসিনের দুটি ডোজ।

এবার আসা যাক খাওয়া-দাওয়ার কথায়। সকলের জন্য খাওয়া-দাওয়ার ব্যবস্থাপনায় থাকছে ইতালির এক নম্বর সেফ গ্রুপ এবং থাইল্যান্ডের আন্তর্জাতিক রাঁধুনিদের আরও একটি টিম। এমনকি পার্টিতে উপস্থিত সমস্ত বাচ্চাদের জন্য খেলনাও আনানো হয়েছে। সমস্ত খেলনা এসেছে নেদারল্যান্ড থেকে। কি এতই অবাক হয়ে গেলেন? দাঁড়ান এখনো বাকি আছে।

আরও পড়ুন: কলকাতায় সোনার দামে ভারী পতন, ফের সস্তা হলো ২২-২৪ ক্যারেট সোনার দাম

নাতি পৃথ্বী আকাশ আম্বানির প্রথম জন্মদিনে আশেপাশের সমস্ত বস্তির বাচ্চাদের খাওয়ানো হয়েছে পেট পুরে। এমনকি বস্তির বাচ্চাদের জন্য বিলি করা হয়েছে খেলনাও। জানা গিয়েছে, জামনগরের বেশ কয়েকটি অনাথ আশ্রমে নাতির প্রথম জন্মদিন উপলক্ষে পাঠানো হয়েছে অনেক উপহার ও খেলনা। দেওয়া হয়েছে খাবারও। পৃথ্বীর জন্মদিনে হাত খুলে খরচ করলেন মুকেশ আম্বানি। আর হবে নাই বা কেন! একমাত্র নাতি, আম্বানি পরিবারের রাজপুত্রের জন্মদিন বলে কথা চোখ ধাঁধানো আয়োজন তো হতেই হত।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Business and Finance