Gold ₹146,850/10g
Silver ₹245.79/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 27°C
24 July 2026

স্ত্রী লাভলি মৈত্র TMC প্রার্থী, কমিশন সরাল হাওড়া গ্রামীণের SP সৌম্য রায়কে

স্ত্রী লাভলি মৈত্র TMC প্রার্থী, কমিশন সরাল হাওড়া গ্রামীণের SP সৌম্য রায়কে

স্ত্রী তৃণমূল প্রার্থী। তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়কে। লাভলি মৈত্রকে সোনারপুর দক্ষিণ আসন থেকে তৃণমূলের টিকিট দিয়েছেন মমতা ব্যানার্জি। 

নিয়ম হল, প্রার্থীর কোনও নিকট আত্মীয় নির্বাচনী প্রক্রিয়ায় যুক্ত থাকতে পারেন না। সেই অনুযায়ী হাওড়া গ্রামীণের এসপি সৌম্য রায়কে এমনিতেই সরাতে হতো।

এবার বাংলার ভোটে তারকার ছড়াছড়ি। তৃণমূল, বিজেপি বা সিপিএম, একাধিক তারকাকে টিকিট দিয়েছে। সদ্য সব আসনের প্রার্থী ঘোষণা করে দিয়েছেন মমতা ব্যানার্জি। তৃণমূলের তালিকায় নাম রয়েছে সায়নী ঘোষ, জুন মালিয়া, সায়ন্তিকা ব্যানার্জি, অদিতি মুন্সি, লাভলি মৈত্রের। 

আরও পড়ুন: আলোর উৎসবে মাতল রাজ্য, নিষিদ্ধ শব্দবাজি ঠেকাতে কড়া পুলিশ

টিভি তারকা লাভলি মৈত্র হাওড়া গ্রামীণের পুলিশ সুপার সৌম্য রায়ের স্ত্রী। লাভলি ভোটে লড়বেন সোনারপুর দক্ষিণ আসনে। কমিশন সূত্রে খবর, ইতিমধ্যেই লাভলি মৈত্রর স্বামী হাওড়া গ্রামীণের এসপি সৌম্য রায়কে পদ থেকে সরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।   

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal