Gold ₹146,500/10g
Silver ₹245.18/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 28°C
20 July 2026

আজ তৃণমূলে যোগ দিচ্ছেন এক বিশিষ্ট ব্যক্তি! কে তিনি? জল্পনা

রবিবারই তৃণমূলে যোগ দিয়েছেন পূর্ব মেদিনীপুরের দীর্ঘদিনের সিপিএম নেতা মামুদ হোসেন

আজ তৃণমূলে যোগ দিচ্ছেন এক বিশিষ্ট ব্যক্তি! কে তিনি? জল্পনা

অমিত শাহর রাজ্য সফরের পর সোমবারই কি তৃণমূলে যোগ দিতে চলেছেন কোনও বিশিষ্ট ব্যক্তি? সূত্রের খবর, এদিন দুপুরে কোনও এক বিশিষ্ট ব্যক্তি তৃণমূলে যোগ দেবেন। কে তিনি তা স্পষ্ট না হলেও জানা গিয়েছে, দমদমের সাংসদ সৌগত রায়ের উপস্থিতিতে এদিন দুপুরে পরিচিত কোনও ব্যক্তি তৃণমূলে যোগ দেবেন।

রবিবারই তৃণমূলে যোগ দিয়েছেন পূর্ব মেদিনীপুরের দীর্ঘদিনের সিপিএম নেতা মামুদ হোসেন। রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্রর হাত ধরে মামুদ হোসেন তৃণমূলে যোগ দেন। শুভেন্দু অধিকারী দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই পূর্ব মেদিনীপুরে ঘর গোছাতে নেমেছে তৃণমূল। জানুয়ারির শুরুতেই নন্দীগ্রাম থেকে পূর্ব মেদিনীপুরে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন মমতা ব্যানার্জি।

তৃণমূল সূত্রের খবর, আগামী কয়েকদিনে বিভিন্ন দলের কয়েকজন নেতা এবং বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি তৃণমূলের সঙ্গে যুক্ত হবে।

আরও পড়ুন: মানবিক বাংলা! বিহার-ইউপি থেকে গঙ্গায় ভেসে আসা মৃতদেহের সৎকারের সিদ্ধান্ত, মালদহ-ফারাক্কায় তৈরি টিম

 

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal