Gold ₹143,750/10g
Silver ₹240.58/g
Petrol ₹113.51/L
Diesel ₹99.82/L
Kolkata 29°C
18 June 2026

করোনা কাড়ল প্রাণ, চলে গেলেন সাহিত্যিক অনীশ দেব

করোনা কাড়ল প্রাণ, চলে গেলেন সাহিত্যিক অনীশ দেব

করোনা প্রাণ কেড়ে নিল সাহিত্য জগতের আরও এক নক্ষত্রের। প্রয়াত হলেন বর্ষীয়ান সাহিত্যিক অনীশ দেব। বয়স হয়েছিল ৭০ বছর।

কোভিড পজিটিভ হওয়ার পরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন অনীশ দেব। AB পজিটিভ রক্তের প্লাজমার দরকার ছিল সাহিত্যিকের। তাই মঙ্গলবার রাত থেকেই স্যোশাল মিডিয়ায় প্লাজমার খোঁজে হাহাকার পড়ে যায়। হাসপাতাল সূত্রের খবর, বেশ কয়েক ঘণ্টা পরে প্লাজমা জোগার হয়ে গিয়েছিল। কিন্তু ভেন্টিলেশনে থাকাকালীন মৃত্যু হয় সাহিত্যিকের।

এক সাক্ষাৎকারে অনীশের মেয়ে মোনালিসা দেব জানিয়েছেন, বাবার অক্সিজেনের মাত্রা খুব কমে গিয়েছিল। চিকিৎসকরা বলেন প্লাজমা দিলে হয়তো অবস্থার কিছুটা উন্নতি হবে। আমরা প্লাজমা জোগাড়ও করে ফেলি। কিন্তু মঙ্গলবার রাতেই বাবার অবস্থা আরও খারাপ হওয়ায় ভেন্টিলেশনে দিতে হয়। তার পরেই বাবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়। বুধবার সকালে খবর পাই বাবার মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: মেদিনীপুরের শালবনিতে জিন্দল গোষ্ঠীর বিদ‍্যুৎ উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

সাহিত্যিক অনীশ দেব মূলত কল্পবিজ্ঞান বিষয়ক লেখক ছিলেন। লেখকের কর্মজীবনের সূত্রপাত কলকাতা বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞান বিভাগে লেকচারার হিসেবে। পাশাপাশি লিখেছেন একাধিক গোয়েন্দা গল্প, কল্পবিজ্ঞান বিষয়ক সাহিত্য, ভূতের গল্পও।

করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় সাহিত্য কুল হারিয়েছে শঙ্খ ঘোষের মতো কবিকে। সপ্তাহ ঘুরতেই ফের শোকের ছায়া সাহিত্য মহলে।

Track Latest News Live on TheBengalStory.com and get news updates from West Bengal and around the world.

Bengal